চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবাদের মুখে স্বীকৃতি পেলেন ‘গেন্দা ফুল’-এর স্রষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ০১, এপ্রিল ২০২০
বিনোদন
A A

‘বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল, এমন মাথা বিন্ধে দিব লাল গেন্দা ফুল’ গানটি নিয়ে বেশ কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। নিজের গানের সাথে বাদশা জুড়ে দিয়েছেন রতন কাহারের লেখা সত্তর দশকের ‘বড়লোকের বেটি লো’–লোকগান থেকে দুটি লাইন। কিন্তু গানের কোথাও উল্লেখ করেননি তার নাম। বাদশা দুঃস্থ এই শিল্পীকে তার প্রাপ্য দেননি, এই অভিযোগও ওঠে।

তবে ইনস্টাগ্রাম বাদশা জানিয়েছেন এই গানটি যে রতন কাহারের লেখা সেটা তার জানা ছিল না। গানটি তিনি আগে বহুবার শুনেছেন এবং ইউটিউবে এই গানের বহু রিমেকও রয়েছে। সব ক্ষেত্রেই এই গানটি শুধুই বাংলার লোকগান, এটুকুই উল্লেখ ছিল।

বাদশা বলেছেন, ‘গান প্রকাশের দুইদিন পর জানতে পেরেছি যে এই লোকগানটি বাঙালি শিল্পী রতন কাহারের লেখা। আমি ইউটিউবে খুঁজে অনেকগুলো ভিডিও পেয়েছি। অনেকেই রিমেক করেছেন গানটি। কিন্তু রতন কাহারজির নাম কোথাও ছিল না। শিল্পী সমিতিতে খোঁজ করেছি, সেখানেও কোনো তথ্য পাইনি।

অনেক মানুষ আমাকে ট্যাগ করা শুরু করেন। একটা ডকুমেন্টারি আছে তাকে নিয়ে। সেখানে বলা হয়েছে গানটি তার লেখা। কিন্তু রেকর্ড অনুযায়ী আমার কাছে এটা একটা বাংলা লোকগান। লোকগান সব মানুষের। আমি নিশ্চিত তিনি একজন অসাধারণ শিল্পী। আমি পাঞ্জাবের, আমি সংস্কৃতি ভালোবাসি। সেটা বাংলা হোক বা গুজরাটি। অনেক সুন্দর একটা গান এটা। তাই আমার গানে গানটিকে জুড়ে দিয়েছি যেন পুরো বিশ্বের মানুষ শুনতে পারে। কারণ এখন আমি এমন অবস্থানে আছি, মানুষ আমার গান শোনে।’

বাদশা জানান, তিনি রতন কাহারের সঙ্গে দেখা করতে চান এবং আর্থিক সহায়তা করতে চান। কারণ তিনি শিল্পীর কাজের মূল্য দিতে জানেন এবং কখনোই কোনো শিল্পীর কাজ চুরি করার পক্ষে না।

বাদশা আরও বলেন, ভারতে যদি এখন লক ডাউন না থাকতো, তাহলে তিনি নিজে যেয়ে রতন কাহারের সঙ্গে দেখা করে আসতেন।

Reneta

এ বিষয়ে বীরভূমের প্রখ্যাত লোকশিল্পী রতন কাহারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, বাদশার এমন সিদ্ধান্তের বিষয়ে তাঁকে এখনো কিছু জানানো হয়নি। এবং তিনি এও জানান, তারসঙ্গে দেখা করার চেয়ে গানের গীতিকারের ক্রেডিটে যেন তার নাম যুক্ত করা হয়।

 

View this post on Instagram

 

Please read

A post shared by BADSHAH (@badboyshah) on Mar 31, 2020 at 8:42am PDT

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গানজ্যাকুলিন  ফার্নান্ডেজবড় লোকের বেটি লোবাদশারতন কাহার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২ মাস পর ইরানের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই হবে: শিক্ষামন্ত্রী

এপ্রিল ২৫, ২০২৬

বেঞ্চের শক্তি বাড়াতে টি-টুয়েন্টি আদর্শ প্ল্যাটফর্ম: মুশতাক

এপ্রিল ২৫, ২০২৬

টি-টুয়েন্টি দলে মোস্তাফিজ-নাহিদের না থাকাকে সুযোগ হিসেবে দেখছে নিউজিল্যান্ড

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["বিনোদন"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2020/04/badshah.jpeg","width":1200,"height":675},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}