চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঞ্চের শক্তি বাড়াতে টি-টুয়েন্টি আদর্শ প্ল্যাটফর্ম: মুশতাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। নিরাপত্তার দোহাই দেখিয়ে তৎকালীন সরকার বাংলাদেশ দলকে ভারতে যেতে অনুমতি দেয়নি। ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করলেও তা আর হয়নি। লম্বা সময় পর টি-টুয়েন্টিতে নামছে টিম টাইগার্স। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজ সামনে রেখে অতীতের ঘটনা পেছনে ফেলে নতুন উদ্যমে শুরু করার প্রত্যাশা লাল-সবুজের প্রতিনিধিদের। সেই সঙ্গে বেঞ্চের শক্তি বাড়ানোর প্লাটফর্ম হিসেবে ব্যাবহার করতে টি-টুয়েন্টি ফরম্যাটকে আদর্শ বলছেন টাইগাদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ২৭ এপ্রিল গড়াবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ২৯ এপ্রিল একই ভেন্যুতে গড়াবে দ্বিতীয় ম্যাচ। এরপর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে নামবে দুদল। সিরিজ শুরুর দুদিন আগে শনিবার চট্টগ্রামে বাংলাদেশের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আসেন মুশতাক আহমেদ। জানালেন, সাদা বলের স্কোয়াডকে আরও শক্তিশালী করার পরিকল্পনায় এগোচ্ছেন তারা।

তিনি বলেন, ‘আমি মনে করি পরিকল্পনা খুব সহজ। আপনাকে সাদা বলের ক্রিকেটকে শক্তিশালী করতে হবে। সাদা বলের ক্রিকেট বিশেষ করে তরুণদের মধ্যে অনেক আত্মবিশ্বাস যোগায়। টি-টুয়েন্টি ফরম্যাটে বেশ কিছু ভালো সংযোজন হয়েছে যেমন সাকলাইন, রিপন এবং বাকিরা। নতুন ছেলেরা আসছে। একই সাথে ম্যাচ জেতা এবং নিজেদের বেঞ্চ স্ট্রেন্থ তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। এটি একটি সূক্ষ্ম ভারসাম্য।’

বাংলাদেশ ক্রিকেট সঠিক পথেই এগোচ্ছে বলে মনে করছেন মুশতাক। বলেছেন, যেহেতু সামনে কোনো টি-টুয়েন্টি বিশ্বকাপ নেই, তাই একই সাথে আপনি ৫০ ওভারের জন্য খেলোয়াড় তৈরি করতে পারেন। যেমন সাকলাইন বা বাকি তরুণরা যারা আসছে- তারা যদি এখানে ভালো পারফর্ম করতে পারে, সেই আত্মবিশ্বাস তাদের ৫০ ওভারেও ভালো খেলতে সাহায্য করবে। তাই টি-টুয়েন্টি হল একটি দল এবং শক্তিশালী বেঞ্চের শক্তি তৈরির জন্য আদর্শ প্ল্যাটফর্ম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রামটি-টুয়েন্টি সিরিজনিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২ মাস পর ইরানের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই হবে: শিক্ষামন্ত্রী

এপ্রিল ২৫, ২০২৬

বেঞ্চের শক্তি বাড়াতে টি-টুয়েন্টি আদর্শ প্ল্যাটফর্ম: মুশতাক

এপ্রিল ২৫, ২০২৬

টি-টুয়েন্টি দলে মোস্তাফিজ-নাহিদের না থাকাকে সুযোগ হিসেবে দেখছে নিউজিল্যান্ড

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT