চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবাদের মুখে জা.বি’র প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম স্থগিত

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
১০:২৫ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৬
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‘বিভাগ উন্নয়ন ফি’ বাতিলের দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলন ও দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ব্যাংকের শাখা অবরোধের পরিপ্রেক্ষিতে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিব মোহাম্মাদ আলী চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃস্পতিবার থেকে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু করার পূর্ব নির্ধারিত তারিখ থাকলেও ব্যাংকে টাকা জমা দিতে না পেরে ভর্তি হতে পারেননি কোন শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত শত শত শিক্ষার্থী-অভিভাবকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে।

Reneta

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ব্যাংকের সামনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।

তাদের অবরোধের কারণে শুরু হওয়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম পুরোপুরি স্থগিত হয়ে যায়। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন সমঝোতার চেষ্টা করলেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থাকে।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম জানান, আগামী রোববার বিভাগীয় চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা ও প্রক্টরিয়াল বডির সদস্যদের সঙ্গে আলোচনায় বসে বিভাগ উন্নয়ন ফি’র ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

ওই বৈঠকের সিদ্ধান্তের পর ভর্তি কার্যক্রম শুরুর নির্ধারীত নতুন তারিখ ও সময় ঘোষণা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাবি ভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT