চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধী গণধর্ষণে প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০২০
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
বন্দুকযুদ্ধ

নোয়াখালীর সেনবাগে প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম হোসেন পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকরাম মানিকপুর গ্রামের আবদুল গফুরের ছেলে।

এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ ।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ‘গোপন সংবাদে সেনবাগের আলোচিত প্রতিবন্ধী গণধর্ষণ মামলার প্রধান আসামি আকরামকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে পৌঁছলে আকরাম ও তার সহযোগীরা অতর্কিত পুলিশের ওপর গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে আকরামের সহযোগীরা পালিয়ে যায়।’

‘‘পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আকরামকে উদ্ধার করে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’

Reneta

তিনি আরও জানান, আহত পুলিশ সদস্যরা সেনবাগ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের লাশ বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ জানায়, গত ৬ জুন শনিবার সকালে বাড়ির সামনে থেকে (১৪) এক প্রতিবন্ধী কিশোরীকে তুলে পার্শ্ববর্তী কবরস্থানে নিয়ে গণধর্ষণ করে আকরাম, ফারুক ও ফাহিমসহ কয়েকজন। ঘটনায় ১১জুন রাতে ধর্ষিতার মা বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ফাহিম ও ফারুককে গ্রেপ্তার করলেও মামলার প্রধান আসামী আকরাম পলাতক ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামিকিশোরী গণধর্ষণনোয়াখালীপ্রতিবন্ধীবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিত্ব’ নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইতে ১৪তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা শাপলা কুড়ি ২০২৬

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT