চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধকতা জয় করে বিপিএলের মঞ্চে সিলেটের আকসার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

কানে শোনেন না, কথাও বলতে পারেন না। বোলিং করেন দুর্দান্ত। গতির সঙ্গে আছে প্রায় সবধরনের ভ্যারিয়েশন। বলছি সিলেটের তরুণ পেসার আকসার আহমেদের কথা। জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী ক্রিকেটারের বোলিং নৈপুণ্য চোখে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষের। বিপিএলের অনুশীলন ক্যাম্পে ২৩ বছর বয়সী আকসারকে রাখার সিদ্ধান্ত জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ঢাকার একটি একাডেমিতে ক্রিকেট চর্চা করে চলা আকসারের গল্পটা প্রকাশ্যে আসে বেসরকারি এক টিভি চ্যানেলের প্রতিবেদনের পর। দ্বিতীয় বিভাগ লিগে খেলতে নেমে প্রথম ম্যাচেই ৫ উইকেট পাওয়া পেসার কোচ-অধিনায়কের ইশারা অনুসরণ করে সব বাধা পেরিয়ে হাঁটছেন স্বপ্নজয়ের পথে।

বিপিএলে অনুশীলনের নেটে সুযোগই নয়, সামনের একবছর আকসারকে আর্থিক সহায়তাও দেবে চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। উদ্যোগের খবরটি জানাতে বুধবার সংবাদ সম্মেলন করে দলটি। ছিলেন দলটির দুই ক্রিকেটার সাব্বির রহমান ও নাঈম ইসলাম।

চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কেএম রিফাতউজ্জামান বললেন, ‘আজকের যে সংবাদ সম্মেলন সেটি আকসারকে কেন্দ্র করে। প্রতিশ্রুতিশীল একজন বোলার সে। ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি এরকম অনেকেই কিন্তু সারা বাংলাদেশে উন্নতি করছে, নিজেদের তৈরি করছে। আরেকটু বেশি করতে পারবে যদি পেশাদার ক্রিকেটারদের আরেকটু কাছে আসার সুযোগ পায়।’

‘এমন না যে শুধুই খেলার সুযোগ কিংবা অনুশীলনের সুযোগ, এছাড়াও যদি আমাদের মতো ফ্র্যাঞ্চাইজিরা আর্থিকভাবে খেলার জন্য সহায়তা করতে পারে। প্রতিনিয়ত একটা খেলোয়াড়ের ধরাবাঁধা কিছু খরচ থাকে। সেগুলোর সাথে যদি পুষ্টি সংক্রান্ত বিষয়টা নিশ্চিত করা যায়, এরকম যদি কিছু কিছু করে, সেই জায়গা নিয়ে অন্যরাও এগিয়ে আসে। এটিই প্রথম উদাহরণ। এটা করেছি একান্তই নিজেদের পর্যবেক্ষণ থেকে যে শুরুটা অন্তত হওয়া উচিত।’

দলটির প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলম বললেন, ‘আমরা শুরু করছি আকসারকে নিয়েই। ওর যথাযথ পুষ্টির জন্য পরবর্তী একবছর সহায়তা করব, যেন সঠিকভাবে কাজ করতে পারে। ওকে নিয়ে কাজ শুরুর কারণ হল, ওর প্রতিবন্ধকতা দিয়ে শুরু। কথা বলতে পারে না, কথা শুনতেও পারে না। কিন্তু যদি ওর প্র্যাকটিস দেখেন, বোলিং দেখেন, ডিভিশন ক্রিকেটে অনেকগুলো ম্যাচও খেলেছে।’

Reneta

‘আমরা সামনের বছরে আরও কিছু ছেলে খুঁজব, বোলার হতে পারে, ব্যাটসম্যান হতে পারে। তারা যেন উৎসাহী হয়, আমাদের ভবিষ্যৎ ক্রিকেটাররা যেন বুঝতে পারে একজন এত প্রতিবন্ধকতা নিয়েও এতদূর আগাতে পারে। যদি ভবিষ্যৎ ক্রিকেটের জন্য দশজন মিলে চেষ্টা করি, সেখান থেকে জাতীয় দলে দুজন বের হলেই হয়। আমরা ভবিষ্যতে একটা একটা করে আরও অবদান রাখব।’

‘আকসারের প্রতিভা দেখে আমরা অবাক। বিপিএলের ড্রাফটে থাকলে আমরা তাকে নিয়ে নিতাম। তবে ক্যাম্পে থাকবে কোচের সঙ্গে থাকবে, যতটুকু স্কিল নেয়া যায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামবঙ্গবন্ধু বিপিএল-২০২২লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণ ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া মডেল রিক্রুটারের মৃতদেহ উদ্ধার

জুলাই ২২, ২০২৬

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে রাজনীতির প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চাই: আনিসুল ইসলাম মাহমুদ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT