চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিনিধি পরিষদে আবারও অভিশংসিত ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আবারও যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশটির ইতিহাসের প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে দুইবার অভিশংসিত হলেন তিনি।

স্থানীয় সময় বুধবার কয়েক ঘণ্টার বিতর্ক শেষে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২৩২ এবং বিপক্ষে ১৯৭টি।

ডেমোক্র্যাটিক পার্টির এ অভিশংসন প্রস্তাবে সমর্থন দেন ১০ রিপাবলিকান নেতাও।

পাস হওয়া এই প্রস্তাব এরপর যাবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। সেখানে পাস হলেই প্রেসিডেন্ট পদ থেকে বিদায় ঘটবে ট্রাম্পের।

ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে উস্কানির দায়ে প্রতিনিধি পরিষদ তাকে অভিশংসিত হন তিনি।

Reneta

যদিও নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথের আগে সেই সম্ভাবনা খুবই কম। ফলে হোয়াইট হাউসে ২০ জানুয়ারি পর্যন্ত থাকাটা একরকম নিশ্চিত ট্রাম্পের।

ক্ষমতা থেকে বিদায়ের মাত্র ১ সপ্তাহ আগে লজ্জাজনক এ পরিণতি ভোগ করতে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

প্রতিনিধি পরিষদে ট্রাম্প অভিশংসিত হলেও তিনি স্বপদে বহাল থাকবেন। সিনেটে প্রস্তাবটি পাস না হওয়ায় তাকে পদ ছাড়তে হচ্ছে না। ২০ জানুয়ারির আগে সিনেট অধিবেশন বসছে না বলে আগেই জানিয়েছেন সিনেট নেতা মিচ ম্যাককনেল।

তবে ক্ষমতা থেকে বিদায় নিলেও রিপাবলিকান দলের কমপক্ষে ১৭ জন সিনেটরের প্রস্তাবে ট্রাম্পের বিচার হতে পারে। সেসময় তাকে রাজনীতিতে নিষিদ্ধ এবং সাবেক প্রেসিডেন্ট হিসেবে যেসব সুবিধা পাওয়ার কথা, তা কেড়ে নেওয়া হতে পারে।

ট্রাম্পের অভিশংসন প্রস্তাব এবং বাইডেনের শপথকে ঘিরে ক্যাপিটল হিলে ২০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। দেশটিতে গৃহযুদ্ধের পর এই প্রথম পার্লামেন্টে সেনা মোতায়েনের ঘটনা এটি।

তবে অভিশংসন প্রস্তাবের আগে এক বিবৃতিতে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, তিনি কোনো সহিংসতা দেখতে চান না।

গত বুধবার কংগ্রেসে জো বাইডেনের জয়ের স্বীকৃতি দেবার সময় ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালালে পাঁচজন নিহত হয়।

ওই হামলার ঠিক আগে ট্রাম্পের ভাষণ সমর্থকদের উস্কে দেয় বলে সমালোচনা ওঠে। এই অবস্থায় প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের অযোগ্য ঘোষণা করে ট্রাম্পের হাত থেকে ক্ষমতা নিতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি আহ্বান জানায় কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা।

সেজন্য যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু পেন্স সেই আবেদনে সাড়া না দিলে অভিশংসনের প্রস্তাব তোলেন ডেমোক্র্যাটরা।

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০২০ সালে একবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন। তবে সে দফায় সিনেটে ভোটাভুটিতে তার পদ রক্ষা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬

ইউরোপীয় লিগগুলো কেন ইনফান্তিনোর উপর চাপ বাড়াচ্ছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT