চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিটি দিনই বাংলাসাহিত্য হুমায়ূনকে স্মরণ করবে

রাহুল রায় রাহুল রায়
৮:০০ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৭ তম জন্মদিন উপলক্ষে রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি চত্বরে ৯ দিনব্যাপি তার বইয়ের একক মেলার আয়োজন করেছেন প্রকাশকরা।

উদ্বোধনীতে বিশিষ্ট জনেরা বলেছেন, শুধু তার জন্মদিনই নয় প্রতিটি দিনই বাংলাসাহিত্য এভাবেই স্মরণ করবে হুমায়ূনকে। তিনি বাঁচবেন তারই সৃষ্টিতে।

নানা ভাবেই পালিত হচ্ছে জননন্দিত কথাসাহিত্যিক-নাট্যকার-নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন। তার লেখনিই সবচেয়ে শক্তিশালী, তার জাদুকরি লেখা তৈরি করেছে নতুন পাঠক সমাজ। তাই তার প্রকাশকরা আয়োজন করেছেন হুমায়ূন আহমেদের একক বই বেলার। শুরুতেই “হুমায়ূন আহমেদ শিশু কিশোর রচনাবলীর ২য় খন্ড” আর “তোমাদের জন্য রুপকথার রঙ্গিন সংস্করণ” বই দুটির মোড়ক উন্মোচন করা হয়।

৬৭টি বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় হুমায়ূন আহমেদের একক বই মেলার। পাঠক আর ভক্তরা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ক্ষণজন্মা এই শিল্পওস্রষ্টাকে।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, এই এক ব্যক্তি আমাদের দেশে বিরাট পাঠক সৃষ্টি করে গেছে। সেজন্যই উনি আমাদের কাছে চির স্মরণীয় এবং সম্মানের পাত্র।

কথা-সাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত বলেন, মাতাল হাওয়া পড়বার পরে মনে হয়েছে এটা একটা অসম্ভব রচনা। মাতাল হাওয়া মধ্য বস্তবতার ছোঁয়া দেখেছি। তাকে সন্মান জানাতে আর তার কর্মকে আরো ছড়িয়ে দিতে কিছু উদ্যোগ নেয়ারও দাবি জানান বিমিষ্টজনেরা।

Reneta

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিল্প সাহিত্যকে খুবই পছন্দ করেন। সুতারাং আমরা সবাই মিলে যদি এই প্রঙ্গনে স্বোচ্চার হই যে,‘হুমায়ূন আহমেদের নামে সরকারীভাবে কিছু হতে হবে। তাহলে সেটা হয়ে যাওয়া নিশ্চিয়তা মোটামুটিভাবে দেওয়া যেতে পারে।’

কথা সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, তার বইয়ের এখন পর্যন্ত কোন সুন্দর অনুবাদ নাই। আর্ন্তজাতিক বই প্রকাশক যারা আছেন, তাদের কাছে তার বই অনুবাদ হওয়া উচিত ছিলো।

হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, একটি বইয়ের অনেকগুলো পাতা থাকে। এই অনেকগুলো পাতার আমি কিছু জানি, কিছু জানে তার ভাইবোনরা, আবার তার সন্তানরা কিছু জানেন। তার বিষয়গুলো সবাই আমরা ভেঙ্গে ভেঙ্গে জানি। এই সামগ্রিকভাবে এই হুমায়ূন আহমেদ নিয়ে একটা বই প্রকাশিত হোক।

মেলায় এক সঙ্গে হুমায়ূন আহমেদের সকল বই পাঠকদের হাতে তুলে ধরাই প্রকাশকদের মূল লক্ষ্য। অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, এই বই মেলায় জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানো। আবার পাঠককে একটি জায়গায় এসে তার বইগুলোকে তোদের হাতে তুলে দেবার সুযোগ করে দেওয়া।

হিমু, মিসির আলীদের মতো হুমায়ূন আহমেদের সব অমর সৃষ্টিই পাওয়া যাবে এ বই মেলায়। ৯ দিনব্যাপি এই মেলা শেষ হবে ২১ শে নভেম্বর।

প্রতিদিন সকাল ১১টা তেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হুমায়ূন আহমেদহুমায়ূন আহমেদের জন্মদিন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT