চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচারণার শেষ দিনে জমজমাট বিভিন্ন পৌর এলাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ দিন আজ। আজ সোমবার রাত বারোটার পর থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম বন্ধ করতে হবে প্রার্থীদের। সারা দেশের বিভিন্ন পৌর এলাকায় প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

এই প্রথম দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন নিয়ে সারা দেশে উৎসব ও উত্তেজনার শেষ নেই। স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন পৌর এলাকায় প্রচারণা চালাচ্ছেন। আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পৌর নির্বাচন উপলক্ষে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২২৯টি পৌরসভায় বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং ৩০ ডিসেম্বর নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Banglabid

সারা দেশে মোট পৌরসভা ৩২৪টি। এর মধ্যে এবার মেয়াদোত্তীর্ণ ২৩৪টি পৌরসভায় নির্বাচন করছে ইসি।

১০ হাজারের নিচে ভোটারের পৌরসভায় ১ প্লাটুনের কম, ১০ হাজার থেকে ৫০ হাজারের ভোটারের পৌরসভায় এক প্লাটুন এবং ৫০ হাজার থেকে ১ লাখ ভোটারের পৌরসভায় এক প্লাটুন বা তার বেশি এবং ১ লাখের বেশি পৌরসভায় ২ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১০২ পৌরসভায় ১০২ প্লাটুন বিজিবির কথা বলা হলেও এখন ভোটার অনুপাতে পৌরসভাগুলোতে বিজিবির সংখ্যা কম-বেশি করে দেয়া হচ্ছে। প্রতি প্লাটুনে ৩০-৩৩ জন করে সদস্য থাকেন।

এছাড়া পৌরসভায় নিরাপত্তায় ৭০ হাজারের বেশি পুলিশ, অর্ধ লক্ষাধিক আনসার-ভিডিপি, বিজিবি শতাধিক প্লাটুন, র‌্যাবের ৮১টি টিম ও ছয় প্লাটুন কোস্টগার্ড সদস্য নিয়োজিত থাকছে বলে জানান ইসি কর্মকর্তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌর নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন হাজার হাজার ভারতীয় নাগরিককে বহিষ্কার করছে কানাডা?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT