চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচারণার শেষদিনে ব্যস্ত প্রার্থীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ি ঢাকা উত্তর,দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ রোববার। গতকাল বৃষ্টি ও ভূমিকম্পে প্রার্থীদের প্রচারণায় সামান্য ভাটা পড়লেও শেষমুহূর্তের প্রচারণায় সরগরম দেশের দুটি প্রধান নগরী। দুই নগরীতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মেয়র,কাউন্সিলর প্রার্থীরা ব্যস্ত শেষ দিনের প্রচারণায়। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় শেষদিন পার করছেন তারা।

সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে রাজধানী জুড়ে নেয়া হয়েছে তিন ধাপের নিরাপত্তা ব্যবস্থা। ঢাকার বাইরে থেকে আসা ব্যক্তিদের গতকাল শনিবার রাতের মধ্যেই রাজধানী ছাড়ার নির্দেশ দিয়েছিলো ডিএমপি। ২৬ এপ্রিল রাত ১২টা থেকে ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্র বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।। এছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা, স্ট্রাইকিং ফোর্স, ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট, বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় লক্ষাধিক সদস্য থাকছে।

নির্বাচনের দিন যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২৫ এপ্রিল ১২টা থেকে ২৯ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীতে মোটর সাইকেল চলাচল, ২৭ এপ্রিল রাত ১২টা থেকে ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে জরুরী সেবামূলক অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও ডাক কার্যক্রম।

সরকার সমর্থিত প্রার্থীরা বলছেন, জয়ী হলে তারাই নগরীর উন্নয়নে বেশি কাজ করতে পারবেন। বিএনপি সমর্থিত প্রার্থীদের অভিযোগ, নির্বাচন নিয়ে সরকার ষড়যন্ত্র করেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে সেনা মোতায়েনের দাবি করে আসছেন তারা।

উত্তরে আওয়ামী লীগ সর্মথিত প্রার্থী আনিসুল হক সকালে মহাখালি এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এছাড়া নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে তিনি রোববার বিকেল ৫টায় মিরপুরে সংবাদ সম্মেলন করবেন।

Reneta

প্রচারণার শেষদিন সকাল থেকে রাত পর্যন্ত টানা গণসংযোগ করবেন উত্তরের বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। শেষদিনের প্রচারণার মাধ্যমে ১৭ দিনের প্রচারণার সমাপ্তি টানবেন তিনি। তার মিডিয়া উইং জানিয়েছে, আজ রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটের মাঠে থাকার পরিকল্পনা নিয়েছেন তিনি।

দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস পল্টন, ফকিরাপুল ও বায়তুল মোকাররাম এলাকায় প্রচারণা চালাচ্ছেন। প্রচারণায় চালাতে কোনো সমস্যা না হলেও তিনি পোলিং এজেন্ট নিয়োগ সমস্যা এবং সুষ্ঠু পরিবেশের অভাবের কথা বলেছেন।

সরকার সমর্থিত মেয়রপ্রার্থী সাঈদ খোকন আজও গণসংযোগ অব্যাহত রাখবেন রাত প্রচারণার সময়সীমা শেষ হওয়া পর্যন্ত। সভা,গণমিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণার ২০ তম দিন শেষ করবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনসিটি কর্পোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

জুলাই ১১, ২০২৬

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

জুলাই ১১, ২০২৬

‘সোনালী কাবিন পদক’ পাচ্ছেন আবদুল হাই শিকদার

জুলাই ১১, ২০২৬

কবি আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT