চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচণ্ড তাপদাহ আর লোডশেডিংয়ে পুড়ছে রাজধানীসহ সারাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ পূর্বাহ্ন ২২, মে ২০১৭
পরিবেশ
A A

প্রচণ্ড তাপদাহ আর আচমকা লোডশেডিংয়ে পুড়ছে রাজধানীসহ সারাদেশ। এই অস্বস্তিকর গরম থেকে আপাতত রেহাই নেই, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তপ্ত হয়ে উঠেছে রাস্তাঘাট। রোদে খাঁ-খাঁ করছে সড়ক জনপদ। বাইরে বের হলেই মনে হচ্ছে অগ্নিকুণ্ড। গরম বাতাস শরীরে বিঁধছে আগুনের হলকার মত। দিনের গরমের সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। দুঃসহ গরমে মানুষের পাশাপাশি পশু-পাখিরও হাঁসফাঁস অবস্থা।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু যা বর্ষাকে নিয়ে আসবে, তা এখনও অনেক দূরে বঙ্গোপসাগরেই আটকে আছে। কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে যে গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে, সেরকম পরিস্থিতি এখন আবহাওয়ামণ্ডলে নেই। সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তো দূরের কথা, কোনও নিম্নচাপ অক্ষরেখা নেই।

সারাদেশের দিনের তাপমাত্রা সামান বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানায়। ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে বহমান তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে শনিবার থেকে শুরু হওয়া তাপদাহের কারণে এই উচ্চ তাপমাত্রা আরো কিছুদিন বহাল থাকবে। রবিবার যশোরে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরের উপর উচ্চচাপ বলয় জলীয় বাষ্পকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরমে রবিবার জেরবার হতে হয়েছে।
দিনভর তেতেপুড়ে যাওয়া গরমের সঙ্গে ঘর্মাক্ত, অস্বস্তিকর পরিস্থিতি। তাতে নাজেহাল অবস্থা গোটা দেশ জুড়ে। ভারতের বিহারে ‘‌লু’‌ হাওয়া বইছে। আগামী দিন দুয়েক এরকম চলবে। ‘‌লু’‌–এর পরিস্থিতি গড়ে উঠতে পারে রাজশাহী অঞ্চলের জেলাগুলিতে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে । ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে বহমান তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

Reneta

বঙ্গোপসাগরে বর্ষা এখন আটকে থাকলেও ফের তার অগ্রগতি শুরু হবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে। এটির প্রভাবে কয়েকদিনের মধ্যে বর্ষা অগ্রসর হয়ে দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ-পূর্ব, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঢুকে পড়বে বলে তারা মনে করছেন। এতে দেশের মূল ভূখণ্ডে বর্ষার ঢুকে পড়ার প্রক্রিয়া ত্বরাণ্বিত হবে। এখন পর্যন্ত আবহাওয়া দপ্তরের আশা, নির্ধারিত পয়লা জুনের আশপাশেই ভারতের কেরেলায় বর্ষা পৌঁছাবে। কেরেলায় ঠিক সময়ে বর্ষা এলেই তা নির্ধারিত সময় অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বাংলাদেশে পৌঁছাবে, তবে তাও নির্ভর করছে মৌসুমি বায়ুর মতিগতির উপর।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যাপ্টেনস কার্ড পেলেন ৩৩ অধিনায়ক

এপ্রিল ১৬, ২০২৬

প্রান্তিকের গল্প বাড়াতে সিভিল সোসাইটি-মিডিয়ার দূরত্ব কমানোর আহ্বান

এপ্রিল ১৬, ২০২৬

জাতীয় নেতাদের অবদান ভুললে ইতিহাস ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

ফ্র‍্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় নতুনদের সুযোগ বাড়ছে: ল্যাথাম

এপ্রিল ১৬, ২০২৬

পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT