চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতি রক্ষার আহ্বানে ‘ফ্রেস-চ্যানেল আই প্রকৃতি মেলা’

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৬:৪৬ পূর্বাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৬
পরিবেশ
A A

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সব মহলকে এক হয়ে কাজ করার তাগিদ দিয়ে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ফ্রেস চ্যানেল আই প্রকৃতি মেলা। মন্ত্রী, নগরপিতা থেকে শুরু করে পরিবেশবাদীরা বলেছেন, প্রকৃতি রক্ষায় ব্যর্থ হলে মানুষও রক্ষা পাবেনা। পরিবেশ নিয়ে গান আর ঘুঁঘু, টিয়া ও বক পাখি অবমুক্ত করে পঞ্চমবারের মতো ‘ফ্রেশ চ্যানেল আই প্রকৃতি মেলার’ আনুষ্ঠিকতা শুরু হয়। ‘প্রকৃতি মেলায়’ আগত অতিথিরা সমাজের প্রতিটি মানুষের জন্য স্বাথ্যসম্মত পরিবেশ গড়ার আহ্বান জানান।
‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’এই প্রতিপাদ্যকে সামনে রেখেই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে ‘ফ্রেশ-চ্যানেল আই প্রকৃতি মেলা’ অনুষ্ঠিত হয়।
এ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘প্রকৃতি মেলায় দাঁড়িয়ে বাংলাদেশের মানুষদের একটি দুঃসংবাদ দিচ্ছি। সেটি হলো পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।’

‘তবে এর সঙ্গে সুসংবাদও দিতে চাই, বাংলাদেশ যে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তা পৃথিবীর দরবারে বার বার তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিশ্বনেতাদের জানিয়েছেন এবং নেতারা এখন বিভিন্ন সম্মেলনে বাংলাদেশকে ঝুঁকি থেকে বাঁচানোর কথা বলছেন।’

সবুজে মোড়ানো একখন্ড সাজানো বাগানে উপস্থিত থেকে রাজধানীর উত্তরের মেয়র আনিসুল হক বলেন, ‘চ্যানেল আই সবসময় অনেকের চেয়ে এগিয়ে থাকে। সারাবিশ্ব যখন প্রকৃতি নিয়ে হাবুডুবু খাচ্ছে সেসময়ে চ্যানেল আই পাঁচবছর ধরে প্রকৃতি বাঁচানোর উদ্যোগ নিয়েছে।’

চারপাশের পরিবেশ সুন্দর রাখার আহ্বান জানিয়ে ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রকৃতি সুন্দরভাবে বাঁচলে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারবো। পৃথিবীর ৬০০ কোটি মানুষদের জন্য সুন্দর পৃথিবী গড়ার জন্য প্রকৃতির উপর কোনো জোর করা যাবে না। কারণ প্রকৃতির বিরুদ্ধে কোনো কাজ করলে প্রকৃতিই আবার তা শাস্তি হিসেবে ফেরত দিবে।’

প্রতিবছর প্রকৃতি মেলায় একটি করে গাছ রোপন করা হয়। এবছর ফলজ জলপাই গাছ রোপন করা হয়। চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠানের অতিথিরা গাছটি রোপন করেন। সবাই আগামী প্রজন্মের জন্য গাছটিকে গড়ে তোলার কথা জানান।

বাংলাদেশে প্রকৃতি নিয়ে একমাত্র ধারাবাহিক অনুষ্ঠান প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের উপস্থাপক ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, ‘প্রকৃতির প্রতি ভালোবাসার কারণেই এ মেলার আয়োজন। প্রকৃতি আমাদের মা। আমরা যদি আমাদের মাকে না ভালোবাসি তাহলে মাও আমাদের ভালোবাসবে না। তাই আমরা সবাই মাকে ভালোবাসবো এবং সুন্দর একটি পরিবেশ গড়বো।’

Reneta

মেলার চারদিকে নানা প্রজাতির ফলজ, বনজ, ঔষধি গাছ দিয়ে সাজানো হয়। মেলার বিভিন্ন স্টলে নানা প্রজাতির গাছের পসরা, সামুদ্রিক মাছের স্টল, জীবন্ত প্রজাতির ঘর, পাখি নিয়ে তথ্য-উপাও দিয়ে সাজনো হয়।

এবারের মেলায় নতুনভাবে যুক্ত করা হয়েছে পুঁথিপাঠ ও পাহাড়ী অঞ্চলের মেয়েদের বোতল নৃত্য। এ নত্যৃর মাধ্যমে প্রকৃতির বন্দনা করা হয়। প্রথমবারের মতো মেলার পৃষ্ঠপোষক হিসেবে ছিলো ফ্রেশ গ্রুপ।

ফ্রেশ গ্রুপের নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল বলেন, ‘বর্তমান প্রজন্মর বেড়ে উঠছে ঘরবন্দি জীবন নিয়ে। ঘরবন্দি জীবন থেকে তাদের বের করতে বাংলাদেশে এমন প্রকৃতি মেলার প্রয়োজন রয়েছে। কারণ এ মেলা থেকে শিশুরা প্রকৃতি সম্পর্কে জানতে পারবে এবং সচেতন হবে। সতেজ ও প্রকৃত নিয়েই ফ্রেশ গ্রুপ তাই প্রকৃতি মেলায় যুক্ত হয়েছে। ভবিষ্যতে এধরনের অনুষ্ঠানে ফ্রেশ যুক্ত থাকতে চাই।’মেলায় প্রাণ প্রকৃতি নিয়ে ছবি প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিগান যাত্রাগানসহ ঢাকা শহরের পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে মুকাভিনয় অনুষ্ঠিত হয়। সঙ্গীতশিল্পী চন্দনা মজুমদার, ফেরদৌস ওয়াহিদ, বাপ্পা মজুমদার সহ সেরা কণ্ঠের শিল্পীরা পরিবশে সচেতনা রক্ষায় আহ্বান জানিয়ে গান পরিবশেন করেন।এছাড়াও প্রাণ প্রকৃতি নিয়ে নিয়ে ছবি প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিগান, যাত্রাগানসহ ঢাকা শহরের পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে মুকাভিনয় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রকৃতিবিদ, টেলিভিশন অঙ্গণের তারকারা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন, অপু মাহফুজ ও মৌসুমী বড়ুয়া। চ্যানেল আই প্রাঙ্গণ থেকে ‘প্রকৃতি মেলা’ অনুষ্ঠানটি পযন্ত সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইপ্রকৃতি মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT