চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতিসখা দ্বিজেন শর্মাকে শেষ বিদায়

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৩:৩৬ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
দ্বিজেন শরমার কফিনে শেষ শ্রদ্ধা।

দ্বিজেন শরমার কফিনে শেষ শ্রদ্ধা।

রোববার সকাল সাড়ে এগারটা। আকাশে মেঘ। বইছে বাতাস। সাথে কড়া রঙের রোদ। বৃষ্টি নামছি নামছি করেও নামছে না। তবে রোদ কড়া হলেও কেমন যেন নিরুত্তাপ। সব মিলিয়ে প্রকৃতি মেতেছে অদ্ভুত এক খেয়ালে। নিসর্গবিদ দ্বিজেন শর্মাকে বিদায় জানাতে প্রকৃতিও যেন ব্যথাতুর।সিদ্ধান্তহীন।

শুক্রবার ভোর চারটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ৮৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন লেখক, নিসর্গবিদ ও প্রকৃতিমানব দ্বিজেন শর্মা। তার প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে মরদেহ অানা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। লেখকের বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের ভিড়ে শোকে ভারাক্রান্ত শহীদ মিনার প্রাঙ্গণ।

এক সময় ফুলে ফুলে ভরে যায় দ্বিজেন শর্মার কফিন রাখা ছোট মঞ্চটি। ব্যক্তি ও বিভিন্ন সংগঠন প্রিয় মানুষকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন। শেষবারের মতো একপলক দেখেন প্রকৃতিমানবের মুখ। পাশেই ছানায়ট ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীরা গাইছেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে…।’

দ্বিজেন শর্মার মরদেহে  ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ছড়াকার ও মিডিয়া ব্যক্তিত্ব আমিরুল ইসলাম। শিক্ষাবিদ মফিদুল হক, সংস্কৃতি ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, রাজনীতিবিদ জোনায়েদ সাকি, শিশু সাহিত্যিক ও উপস্থাপক আলী ইমাম, প্রাবন্ধিক ড. হায়াত মাহমুদ, জীবন ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু প্রমুখ।

বিশ্ব সাহিত্য কেন্দ্র, নজরুল ইনিস্টিটিউট, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, গণ সংহতি আন্দোলন, বাংলাদেশ বার্ড ক্লাব, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন, স্থাপত্য অধিদপ্তর, বাংলাদেশ রাশিয়া মৈত্রৗ সমিতি, শিল্পকলা একাডেমিসহ প্রকৃতি, পরিবেশ, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

দ্বিজেন শর্মাকে স্মরণ করতে গিয়ে মুকিত মজুমদার বাবু বলেন, ‘দ্বিজেন শর্মা প্রকৃতি ও পরিবেশকে ভালোবেসে তার জীবন উৎসর্গ করেছেন। তিনি বটবৃক্ষের মতো আমাদের ছায়া দিয়েছেন। তার দেখানো পথ ধরে এগিয়ে গেলে বাংলাদেশ ভালো থাকবে, তার আত্মা ভালো থাকবে।’

দ্বিজেন শরমার কফিনে শেষ শ্রদ্ধা।
দ্বিজেন শরমার কফিনে শেষ শ্রদ্ধা।

মফিদুল হক বলেন, ‘দ্বিজেন শর্মা বৃক্ষলতা ও তরুপল্লবকে মানব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলেছিলেন। মানব জীবন ও প্রকৃতি কিভাবে একে অপরের পরিপূরক সেটা দেখিয়েছেন।’

দ্বিজেন শর্মার ছেলে সুমিত্র শর্মা বলেন, ‘আমি দেশে-বিদেশে যেখানেই গিয়েছি সবাই বাবার কথা জিজ্ঞেস করেছেন। বাবাকে কেউ ভুলতো না। বাবা শুধু যে প্রকৃতিকে ভালোবাসতেন না কিন্তু না। প্রকৃতিও বাবাকে ভালোবাসতেন। আজ বৃষ্টি হওয়ার কথা থাকলেও চমৎকার পরিবেশই তার প্রমাণ।’

গোলাম কুদ্দুস বলেন, ‘তিনি আমাদের একটি একটি করে গাছ চিনিয়েছেন। তরুলতা চিনিয়েছেন। নগর জীবনে বেড়ে ওঠা প্রজন্মকে প্রকৃতি চিনিয়েছেন।’

দুপুর পৌনে বারটায় তাকে নটরডেম কলেজে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে সবুজবাগের কালীবাড়ি শ্মশানে নিয়ে যাওয়া হবে। সেখানে দাহ করার পর তার চিতাভষ্ম সিলেটের বড়লেখার শিমুলিয়ায় গ্রামের বাড়িতে সমাহিত করা হবে বলে জানিয়েছেন দ্বিজেন শর্মার ছেলে সুমিত্র শর্মা।

দ্বিজেন শর্মা ১৯২৯ সালের ২৯ মে সিলেটের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ভিষক চন্দ্রকাণ্ড শর্মা এবং মাতার নাম মগ্নময়ী দেবী। বাবা ভিষক বা গ্রাম্যভাষায় কবিরাজ ছিলেন, আর মা ছিলেন সমাজসেবী। শৈশবে পাথারিয়া পাহাড়ের জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন। সেখান থেকেই হয়তো গাছপালার প্রতি তার অসীম ভালোবাসা জন্মে। “কবিরাজ বাড়ি” বলে বাড়ির বাগানেই অজস্র গাছগাছালি ছিল, তার মাঝে ছিল স্বর্ণচাঁপা, কনকচাঁপা, মধুমালতীসহ নানা রঙবেরঙের ফুল।

বসন্ত শেষের বৃষ্টির পর সারা বাড়ি যখন ফুলে ফুলে ভরে উঠতো, দ্বিজেন শর্মা তখন সকালে পূজার ফুল তুলতেন। সেসময়ই মনের অজান্তে দ্বিজেন শর্মাও প্রকৃতির প্রেমে পড়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করে যোগ দেন শিক্ষকতা পেশায়।

দীর্ঘদিন অনুবাদক হিসেবে কাজ করেছেন রাশিয়ার মস্কোয়।শ্যামলী নিসর্গ, ফুলগুলি যেন কথা, গাছের কথা ফুলের কথা,জীবনের শেষ নেই, গহন কোনো বনের ধারে, বাংলার বৃক্ষসহ প্রায় ১৭টি বই লিখেছেন।

ছবি: মুহাম্মাদ আসাদুল্লাহ

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ত্রাণের অভাবে রোহিঙ্গা শরণার্থীদের মৃত্যুর আশঙ্কা

পরবর্তী

ধর্মভিত্তিক দলগুলোকে নির্বাচনের সুযোগ না দেওয়ার প্রস্তাব

পরবর্তী
নির্বাচনী আলোচনা সভায় অংশগ্রহণকারী নেতারা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মভিত্তিক দলগুলোকে নির্বাচনের সুযোগ না দেওয়ার প্রস্তাব

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট আয়ারল্যান্ডের লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবরে আসছে আয়ারল্যান্ড ‘এ’ দল

সর্বশেষ

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT