প্রকাশ হলো আসিফ-তানহার ‘একটা গল্প ছিল’

কণ্ঠশিল্পী আসিফ আকবর মানেই নতুন কিছু। বাংলা গানের এই যুবরাজ আনলেন নিজের নতুন গান ‘একটা গল্প ছিল’। কী গল্প ছিল? কার সঙ্গেই বা এই গল্প?
‘ডিজিটাল সল্যুশন’ এর ইউটিউব চ্যানেল ‘রসগোল্লা’তে গানটি দেখলে হয়তো উত্তর মিলবে। এই চ্যানেলেই মুক্তি পেয়েছে যুবরাজের নতুন গান ‘একটা গল্প ছিল’। সেখানে মডেল হিসেবে দেখা গেছে তানহা তাসনিয়াকে। গানটি প্রকাশের একদিনের মধ্যে প্রায় দেড় লাখ শ্রোতা-দর্শক তাদের উত্তর খুঁজেছেন ইউটিউবে।
গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, শ্রোতা-দর্শকরা আমার কাছে যে ধরনের গান আশা করেন ‘একটা গল্প ছিল’ ঠিক সে ধরণেরই গান। আশা করছি আসিফিয়ানদের কাছে গানটি ভালো লাগবে।
স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর করেছেন মুহাম্মদ মিলন আর সংগীতায়োজনে ছিলেন এমএমপি রনি। সৌমিত্র ঘোষ ইমনের ভিডিও পরিচালনায় নির্মিত হয়েছে গানের ভিডিওটি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





