বিনোদন

প্রকাশ পেল ‘দ্য ব্যাটম্যান’র হাড়হিম করা ট্রেলার

দ্য ব্যাটম্যানের হাড়হিম করা চরিত্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন থেকে নেওয়া, এই ছবি দ্য ব্যাটম্যান সিনেমার একটি দৃশ্য, যেখানে চরিত্রটি অন্ধকারে দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘দ্য ব্যাটম্যান’ ছবির ট্রেলার প্রকাশ করেছে ওয়ার্নার ব্রাদার্স। হাড়হিম করা ট্রেলারে অন্যরকম এক ‘ব্যাটম্যান’-এর দেখা পেল ভক্তরা।

শনিবার প্রকাশ পাওয়া ট্রেলারে ডিসি কমিকসের সুপারহিরো ব্যাটম্যানকে দেখা গেছে অপশক্তিকে পরাস্ত করতে। ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজির এটিই সবচেয়ে ‘ডার্ক’ ছবি।

ট্রেলারে ব্যাটম্যানের অন্ধকার এবং হিংস্র সংস্করণ দেখা গেছে। প্যাটিনসনের কণ্ঠে শোনা যায়, ‘ভয় একটি হাতিয়ার। যখন আলো আকাশে আঘাত করে, এটি কেবল কোনো বার্তা নয়, সতর্কবার্তা। ”

ট্রেলারের শুরুতে দেখা যায় পুলিশ এক ব্যক্তিকে একটি ক্যাফে থেকে গ্রেফতার করে। কফির কাপে ভেসে থাকতে দেখা যায় প্রশ্নবোধক চিহ্ন। পরের দৃশ্যে ব্যাটম্যানের কণ্ঠে গোথাম শহরের বর্ণনা শোনা যায়।

ট্রেলারে একাধিক আইকনিক চরিত্রকে দেখা গেছে। তার মাঝে আছে জো ক্রাভিটজের ‘ক্যাটওম্যান’ এবং কলিন ফারেলের ‘দ্য পেঙ্গুইন’। ব্যাটম্যানের গাড়িটিও দেখা গেছে ট্রেলারে।

ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি পাবে ২০২২ সালের ২২ মার্চ।

বিষয়:দ্য ব্যাটম্যান ম্যাট রিভস রবার্ট প্যাটিনসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…