বিনোদন

প্রকাশ পেলো আলিয়ার ‘গাঙ্গুবাই’ লুক

অভিনেত্রী গাঙ্গুবাই লুকের ছবি, কালো ও সাদা ছবি, চোখে গভীর দৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ পেলো আলিয়ার ‘গাঙ্গুবাই’ লুক, ছবিতে অভিনেত্রীর গভীর চোখ ও ঐতিহ্যবাহী পোশাক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মঙ্গলবার আলিয়া ভাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘোষণা দেয়া হয়েছিল বুধবার ‘গাংগুবাই কাঠিয়াবাড়ি’ চরিত্রে আলিয়ার ফার্স্ট লুক প্রকাশ করা হবে। এরপর শুরু হয়ে গেছে ভক্তদের জল্পনা কল্পনা। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটেছে।

ইনস্টাগ্রামে প্রকাশ পাওয়া আলিয়ার ছবি দুটির একটিতে দেখা গেছে কিশোরী আলিয়াকে। আরেকটিতে দেখা যায় পতিতালয়ের সর্দারনী আলিয়াকে।

আলিয়া নিজেই প্রকাশ করেছেন দুটি ছবি। একটি ছবিতে দেখা যায় কিশোরী আলিয়াকে। ছবি দুটির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘ইনিই গাঙ্গুবাই গাংগুবাই কাঠিয়াবাড়ি।’

‘গাংগুবাই কাঠিয়াবাড়ি’র গল্প মূলত সাংবাদিক এস হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’র উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে। মুম্বাইয়ের কামতাপুরি অঞ্চলের এক যৌনপল্লীর প্রভাবশালী কর্ত্রীর চরিত্রে অভিনয় করছেন আলিয়া। এর আগে এরকম চরিত্রে আলিয়াকে দেখা যায়নি। ভিন্ন ধরণের এই লুক দেখে ভক্তদের প্রত্যাশা যেন আরও বেড়ে গেছে। কমেন্ট বক্স ভরে গেছে শুভেচ্ছা বার্তায়।

পোস্টারে ছবি মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। এবছরের ১১ সেপ্টেম্বর মুক্তি পাবে সঞ্জয় লীলা বানসালির বহু প্রতীক্ষিত এই সিনেমাটি। -টাইমস অব ইন্ডিয়া

বিষয়:আলিয়া ভাট গাংগুবাই কাঠিয়াবাড়ি বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…