রাজধানীতে একই দিনে একজন প্রকাশককে কুপিয়ে হত্যা এবং আরো এক প্রকাশকসহ তিনজনকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশীরা।
শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে ডাইভারসিটি প্লাজায় এই নিঃশব্দ প্রতিবাদসভার আয়োজন করে নিউ ইয়র্ক গণজাগরণ মঞ্চ।
আয়োজনে নানান ধরনের সামাজিক-সাংস্কৃতিক সংস্থার কর্মী ও সদস্যরা অংশগ্রহণ করে।
নীরব প্রতিবাদ শেষে মিনহাজ আহমেদের আহবানে অংশগ্রহণকারীদের শপথবাদ্য পাঠ করান মিথুন আহমেদ।






