চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো.নাছির উদ্দিন মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশের শীর্ষ পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো.নাছির উদ্দিন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার বাংলাদেশ সময় বিকেল সোয়া তিনটায় ব্যাংককের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মো.নাছির বাংলাদেশ সরকারের বিজনেস পারসন অব দি ইয়ার এবং বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ১২ বার সম্মানিত হয়েছিলেন। সিইপিজেডে ৬ টি বৃহৎ প্রতিষ্ঠানসহ চট্টগ্রামে বহু শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসহ একাধিক সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানগুলোতে ৩৫ হাজার জনবল কর্মরত রয়েছেন।

এই শীর্ষ ব্যবসায়ী ও মানবিক ব্যাক্তির মৃত্যুতে চট্টগ্রামে সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে । চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সিটি মেয়র, বিজিএমইএ, চট্টগ্রাম চেম্বার, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারসহ বিভিন্ন সংগঠন ও ব্যাক্তি আলাদা আলাদা বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।

আগামী ২ মার্চ বুধবার তার মরদেহ দেশে এনে সকাল সাড়ে ৯ টায় সিইপিজেড চত্বরে, বাদে জোহর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে এবং বাদে আছর সীতাকুন্ডের দক্ষিণ সলিমপুরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT