চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে হামলাকারী জঙ্গির পরিচয় শনাক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ন ২১, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

গাড়িতে রাখা কাগজপত্র থেকে প্যারিসে হামলাকারী বন্দুকধারীর পরিচয় মিলেছে। তবে ফ্রান্স কর্তৃপক্ষ তার নাম প্রকাশ করেনি। ওই ব্যক্তি শহরের উপকন্ঠে বসবাস করতেন এবং সে ইসলামী মৌলবাদে বিশ্বাসী ছিল বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় ঘটনার পরপরই প্যারিসের একজন প্রসিকিউটর বলেন, হামলাকারীর পরিচয় পাওয়া গেছে এবং তা যাচাই করে দেখা হচ্ছে।তদন্ত এবং অভিযান চলায় তার পরিচয় প্রকাশ করা হবে না। তার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা নিশ্চিত হতে তার পরিচয় গোপন রাখা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, একজন পুলিশ অফিসারকে গুলি করার দায়ে ওই হামলাকারী কয়েক বছর জেল খেটেছে। এছাড়া ওই ব্যক্তি কট্টর ইসলামী মৌলবাদে বিশ্বাসী বলেও গোয়েন্দা সূত্রে জানা গেছে।

তবে ওই হামলাকারী আবু ইউসুফ-আল বালজিকি বলে আইএস আমাক নিউস সূত্রে জানিয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে (স্থানীয় সময় সন্ধ্যায়) সেন্ট্রাল প্যারিসের চ্যাম্পস-এলেসিস অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং দু’জন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়।

জঙ্গি সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করেছে বলে বিবিসি জানিয়েছে।

Reneta

ফ্রান্সে রোববারের নির্বাচনের আগে এই ঘটনায় প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ মন্ত্রীসভার জরুরী সভা ডাকেন। এই হামলাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতি নিরাপত্তা বাহিনীর পূর্ণ সমর্থন ছিল এবং নিহত পুলিশ সদস্যকে জাতীয় সম্মান জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

একাদশ শ্রেণির দরিদ্র শিক্ষার্থীদের ৬ হাজার টাকা ভর্তি সহায়তা দিবে সরকার

এপ্রিল ১১, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

এপ্রিল ১১, ২০২৬

বাংলাদেশে প্রথম ‘সাস্টেইনেবল ইউএস সোয়’ লেবেল চালু করল মেঘনা গ্রুপ

এপ্রিল ১১, ২০২৬

একের পর এক কীর্তি গড়েও শেষ ম্যাচ নিয়ে খুশি নন সূর্যবংশী

এপ্রিল ১১, ২০২৬

যাদের নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT