চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে পুলিশের উপর হামলাকারীর নাম করিম চেওরফি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A
হামলাকারীর এই ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে

হামলাকারীর এই ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে

সেন্ট্রাল প্যারিসের চ্যাম্পস-এলেসিস অ্যাভিনিউয়ে পুলিশের উপর হামলাকারীর নাম করিম চেওরফি। বৃহস্পতিবার সন্ধ্যার ওই হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত এবং দু’জন আহত হন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়। করিম একজন দাগি অপরাধী ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর ফ্রানকো মলিনস।

তিনি আরও জানান, ক্যালাশনিকভ অ্যাজল্ট রাইফেল দিয়ে করিম পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালায়। নিহত পুলিশ কর্মকর্তার মাথায় দুটি গুলির আঘাত পাওয়া গেছে।

তার পকেট থেকে কথিত ইসলামিক স্টেটের সমর্থনে একটি চিঠিও পাওয়া গেছে। যা তার পকেট থেকে নিচে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গাড়িতে রাখা কাগজপত্র থেকে বন্দুকধারীর পরিচয় পাওয়া গেলেও তা প্রকাশ করা হয়নি। করিম শহরের উপকন্ঠে বসবাস করতেন।এর আগে সে একজন পুলিশ অফিসারকে গুলি করেছিলেন এবং এই দায়ে ওই সে কয়েক বছর জেলও খেটেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় সেন্ট্রাল প্যারিসের চ্যাম্পস-এলেসিস অ্যাভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং দু’জন আহত হয়। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়।জঙ্গি সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করে।ফ্রান্সে রোববারের নির্বাচনের আগে এই ঘটনায় প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ মন্ত্রীসভার জরুরী সভা ডাকেন। এই হামলাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতি নিরাপত্তা বাহিনীর পূর্ণ সমর্থন ছিল এবং নিহত পুলিশ সদস্যকে জাতীয় সম্মান জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারিসে সন্ত্রাসী হামলাফ্রান্সে পুলিশ হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT