চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসের পণ্য প্রদর্শনীতে যাচ্ছে দেশের ২১ প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৮
অর্থনীতি
A A

ফ্রান্সের রাজধানী প্যারিসের সবচেয়ে বড় প্রদর্শনী ‘টেক্সওয়ার্ল্ড ও অ্যাপারেল সোর্সিংয়ে’ অংশ নিচ্ছে বাংলাদেশের ২১টি প্রতিষ্ঠান। চার দিনব্যাপী এই প্রদর্শনী ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

জার্মানিভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান মেসে ফ্র্যাঙ্কর্ফ্রুটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ‘টেক্সওয়ার্ল্ড ও অ্যাপারেল সোর্সিংয়ের আয়োজন করছে মেসে ফ্র্যাঙ্কর্ফ্রুট।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ফ্যাব্রিক এবং চামড়াজাত পণ্য প্রস্ততকারকসহ ২১টি প্রতিষ্ঠিান এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। এর মধ্যে ৯টি নিটওয়ার খাতের, ৫টি ডেনিম খাতের, ৪টি ফ্যাব্রিক এবং ৩টি চামড়াজাত পণ্য খাতের।

Banglabid

এসব প্রতিষ্ঠান বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যানারে অংশ নিচ্ছে।

প্যারিসের এই ‘টেক্সওয়ার্ল্ড ও অ্যাপারেল সোর্সিংকে’ বলা হয় বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য ইউরোপে অ্যাপারেল সোর্সিংয়ের সবচেয়ে কার্যকর প্রদর্শনী। যা শুধু ফ্রান্সে নয়, সমগ্র ইউরোপে রপ্তানিকারকদের বাজার বিস্তৃতিতে সহায়তা করে।

২০১৭ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত এ ধরনের প্রদর্শনীতে মোট ১ হাজার ৬৬০ টি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে সারা বিশ্বের ১০৮ টি দেশ থেকে ১৪ হাজার ৫৮১ জন দর্শনার্থী এসেছিলেন। ব্রিটেন, ফ্রান্স, তুর্কি, স্পেন, ইটালি এবং জার্মানিসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দর্শনার্থী এবং ক্রেতাদের সমাগম হয় ওই প্রদর্শনীতে।

Reneta

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে যারা:
ফ্যাব্রিক খাত থেকে অংশ নিচ্ছে- এক্সপেরিয়েন্স টেক্সটাইলস, এভিন্স টেক্সটাইলস ও যাবের অ্যান্ড যুবায়ের ফ্যাব্রিকস লিমিটেড।

ডেনিম খাত থেকে অংশ নিচ্ছে- আরগন ডেনিমস, চিটাগং ডেনিম মিলস, মাহমুদ ডেনিম, এনযে ডেনিম ও নাইস ডেনিম।

তৈরি পোশাক খাত থেকে অংশ নিচ্ছে- ডি কে সোয়েটার, ডেলফিটেক্স ইন্ডাস্ট্রিজ, ইভ ড্রেস শার্ট, এভারব্রাইট সোয়েটার, ফাহিম অ্যাপারেলস, হেলেনিক সোর্সিং, স্টাইল লিড ফ্যাশন, টিম সোর্সিং ও ভয়েজার অ্যাপারেল।

চামড়াজাত পণ্য খাত থেকে অংশ নিচ্ছে- আমাস ফুটওয়ার, বিএলজে বাংলাদেশ করপোরেশন ও মেগামি ফুটওয়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোশাক খাতলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT