চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৌর নির্বাচনে ৪ দিন পর প্রতীক পেলেন আ. লীগের বিদ্রোহী প্রার্থী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

পৌর নির্বাচনের তফসিল অনুযায়ি ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের কথা থাকলেও ৪ দিন পর দেওয়া হল। শুক্রবার বেলা তিনটার দিকে প্রতীক পেলেন টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম চঞ্চল।

এর আগে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে ৫ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল।

পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের নিকট আপিল করলেও তা ১২ ডিসেম্বর শুনানীতে বাতিল হিসেবে ঘোষণা করা হয়।

পরবর্তীতে ১৫ ডিসেম্বর তিনি হাইকোর্টে একটি রিট করেন। ওই রিটের প্রেক্ষিতে ওই দিনই হাইকোর্ট তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে আদেশ দেন।

এ বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারিকুল ইসলাম চঞ্চল বলেন, ৪ দিন পর প্রতীক পাওয়ায় নির্বাচনী প্রচারণায় অনেকটা পিছিয়ে পড়েছি। তারপরও যে কয়দিন সময় আছে পুরোদমে প্রচারণা চালিয়ে যাবো। ইনশাআল্লাহ বিজয় আমার হবেই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, হাইকোর্টের মূল আদেশের কপি আজ (শুক্রবার) ১২ টার সময় হাতে পেয়েছি। তারপরই তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌর নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে হাম উপসর্গে মৃত্যু ৮০০ ছাড়ালো

জুলাই ২২, ২০২৬

পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

জুলাই ২২, ২০২৬

এন্ডোমেট্রিওসিস ও আধুনিক চিকিৎসা পদ্ধতি

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT