চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ২৫ প্রার্থীর নাম ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
awamileague logo

পৌরসভা নির্বাচনে (প্রথম ধাপ) দলীয় মনোনীত ২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শনিবার বিকাল সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই ২৫ জনের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ২৫ জন প্রার্থীর নামের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে।

প্রার্থীরা হলেন, পঞ্চগড় সদর পৌরসভায় জাকিয়া খাতুন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভায় মোঃ কশিরুল আলম, দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভায় মোঃ খাজা মইন উদ্দীন, রংপুর জেলার বদরগঞ্জ পৌরসভায় মোঃ আহাসানুল হক চৌধুরী, কুড়িগ্রাম সদর পৌরসভায় মোঃ কাজিউল ইসলাম, রাজশাহী জেলার পুঠিয়া পৌরসভায় মোঃ রবিউল ইসলাম, কাটাখালীতে মোঃ আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, পাবনার চাটমোহর পৌরসভায় সাখাওয়াত হোসেন সাখো, কুষ্টিয়ার খোকসা পৌরসভায় আল মাছুম মুর্শেদ, খুলনার দাকোপ উপজেলার চালনায় সনৎ কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, বরগুনার বেতাগীতে এ বি. এম গোলাম কবির, পটুয়াখালী কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভায় আঃ বারেক মোল্লা, বরিশালের উজিরপুর পৌরসভায় মোঃ গিয়াস উদ্দিন বেপারী, বাকেরগঞ্জে মোঃ লোকমান হোসেন ডাকুয়া, মানিকগঞ্জ জেলার সদর উপজেলায় মোঃ রমজান আলী, ধামরাই পৌরসভায় গোলাম কবির, গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মোঃ আনিছুর রহমান, ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভায় এস এম ইকবাল হোসেন (সুমন), নেত্রকোনা জেলার মদন পৌরসভায় মোঃ আব্দুল হান্নান তালুকদার, সুনামগঞ্জ জেলার দীরাই পৌরসভায় বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভায় মোঃ মাসুদউজ্জামান মাসুক ও চট্টগ্রাম জেলার সীতাকুন্ডু পৌরসভায় বদিউল আলমকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌরসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT