তথ্যপ্রযুক্তি

পৌনে ২ লাখ ডলারে বিক্রি হলো স্টিভ জবসের চাকরির দরখাস্ত

পৌনে ২ লাখ ডলারে বিক্রি হলো স্টিভ জবসের চাকরির দরখাস্ত

অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস। ১৯৭৬ সালের ১ এপ্রিল স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েনকে সঙ্গে নিয়ে তিনি অ্যাপল প্রতিষ্ঠা করেন। এর আগে স্টিভ জবসও অন্যদের মতো চাকরি প্রার্থী ছিলেন। তিনিও চাকরির দরখাস্ত লিখেছিলেন।

স্টিভ জবসের চাকরির দরখাস্তটির দাম ৫০ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে, নিলামকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমন ধারণাই করা হয়েছিল।

৮-১৫ মার্চ স্টিভ জবসের একটি চাকরির দরখাস্ত নিলামে তোলা হয়।

তবে চার দশক আগে লেখা দরখাস্তটি ১ লাখ ৭৪ হাজার ডলারে বিক্রি হয়েছে, যা আগের ধারণার চেয়ে তিন গুণেরও বেশি।

গত শুক্রবার বোস্টনভিত্তিক আরআর অকশন নামের নিলামকারী প্রতিষ্ঠানটি জানায়, স্টিভ জবসের চাকরির দরখাস্তের নিলাম জিতেছে ইংল্যান্ডের একটি ইন্টারনেট এন্ট্রাপ্রেনিউর। নিলাম জেতা প্রতিষ্ঠানটি তাদের নাম প্রকাশ করতে রাজি হয়নি।

বিষয়:স্টিভ জবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…