চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পোশাক শ্রমিকরা খারাপ পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন’

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:২৮ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশের পোশাক শ্রমিকরা খারাপ পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছে বলে
জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সাভারের রানা প্লাজা
ধসের দুই বছর পূর্তিতে প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি  জানায় শ্রমিকদের অধিকার আদায়ের জন্য ট্রেড ইউনিয়ন করতে দেওয়া হয় না।

বুধবার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পোশাক শ্রমিকরা কেবল অস্বাস্থ্যকর কাজের পরিবেশের মুখোমুখিই হয় না বরং তাদের জন্য পোশাক শিল্প মালিকরা কোনো নিয়ম কানুনও মেনে চলে না।

সংস্থাটির এশিয়া অঞ্চলের ডেপুটি ডিরেক্টর ফিল রবার্টসন বলেন, বাংলাদেশ যদি রানা প্লাজার মতো আর একটি দুর্ঘটনা না চায় তাহলে শ্রমিক আইন জোরদার করতে হবে। পোশাক শ্রমিকদের কাজের পরিবেশ এবং তাদের অধিকার নিয়ে কোনো অভিযোগ থাকলে তা  চাকরি হারানোর ভয় ছাড়াই জানানোর সুযোগ দিতে হবে।

যেসব পোশাক শিল্প ম্যানেজার শ্রমিকদের ইউনিয়ন গঠনের অধিকারকে হরণ করে তাদের নিবৃত না করলে সরকার রানা প্লাজার মতো প্রাণহানীকর ঘটনাকে আরো চিরস্থায়ী করে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।

৭৮ পৃষ্ঠার  প্রতিবেদনে ৪৪টি পোশাক কারখানার ১৬০ জন শ্রমিকের সাক্ষাতকার রয়েছে। যাদের তৈরি করা পোশাক উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপে রপ্তানী করা হয়। অথচ দেশের ভেতরে কাজ করতে গিয়ে তারা প্রতিনিয়ত এমন নিগৃহীত হচ্ছে।

এতে বলা হয়, পোশাক কারখানায় শ্রমিকদের সাথে খুবই খারাপ ব্যবহার করা হয়, অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করে তারা, পাশাপাশি ভোগ করে শারীরিক  ও মানসিক লাঞ্ছনা। জোর করে ওভারনাইট ডিউটি করানো হয়। নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি নেই। সঠিক সময়ে বেতন ও সম্পূর্ণ বোনাস নেই। এমনকি স্বাস্থ্যকর খাবার পানি ও টয়লেটে যাওয়ার ব্রেকও দেয়া হয়না শ্রমিকদের।

শ্রমিকদের প্রতি এমন অবহেলার কারণেই ঘটেছিলো রানা প্লাজার মতো ঘটনা। ভবনে বিশাল ফাটল দেখা যাওয়ার পরও রানা প্লাজার সুপারভাইজার শ্রমিকদের ফ্যাক্টরি ছেড়ে বের হতে দেয়নি।

গাজীপুরের একজন শ্রমিক নেতা হিউম্যান রাইটস ওয়াচকে জানান, যখন কয়েকজনকে সাথে নিয়ে তিনি একটি ইউনিয়ন গঠনের চেষ্টা করেন তখন তাকে লাঞ্ছিত হতে হয়। তার সঙ্গে যোগ দেওয়ায় কয়েকজন পোশাক শ্রমিককে চাকরি থেকে ছাঁটাইও করা হয়।

প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি বাংলাদেশের সরকার, পোশাক শিল্প মালিক এবং পশ্চিমা ক্রেতাদের নিশ্চিত হতে বলেছেন পোশাক শ্রমিকদের অধিকার রক্ষিত হচ্ছে কিনা। একই সঙ্গে ফ্যাক্টরির মালিক ও সুপারভাইজারদের আহ্বান জানানো হয়,  শ্রমিক নেতাদের বিরুদ্ধাচরণ বন্ধের জন্য।

সেখানে  বাংলাদেশ সরকারকে পোশাক শ্রমিকদের প্রতি সব ধরনের অন্যায় যেমন; শারীরিক আঘাত, ভয়-ভীতি দেখানো এবং অন্যান্য নির্যাতনের ঘটনা সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

ট্যাগ: মানবাধিকারহিউম্যান রাইটস ওয়াচ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাইনোসরের ডিম!

পরবর্তী

সেই সিরিয়াল কিলার রসু খাঁর ফাঁসির আদেশ

পরবর্তী

সেই সিরিয়াল কিলার রসু খাঁর ফাঁসির আদেশ

উফশি ধানের আবাদ বাড়াতে ৩০ কোটি ২১ লাখ টাকা প্রণোদনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT