চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক শ্রমিকদের আন্দোলন কী বার্তা দিচ্ছে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৪১ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A
পোশাক শ্রমিক-কাজে না ফিরলে-কারখানা বন্ধ ঘোষণা

গত কয়েকদিন থেকে পোশাক খাতে চলছে টানা শ্রমিক অসন্তোষ। নতুন মজুরি কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গত সপ্তাহ থেকে রাজধানী, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় টানা বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বেশ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

নতুন স্কেলে কারখানার শ্রমিকদের বেতন দেয়ার আশ্বাস দেয়ার পর ইতোমধ্যে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ প্রত্যাহার করেছিল পোশাক শ্রমিকরা। তবে এরপরও বিভিন্ন জায়গায় শ্রমিকদের বিক্ষোভ, অবরোধ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এর পরিপ্রেক্ষিতে বিজিএমইএ নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে। তারা বলছে, ‌‘আজ সোমবারের মধ্যে যেসব পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফিরবে না, সেসব কারখানা শ্রম আইন মোতাবেক বন্ধ ঘোষণা করা হবে এবং শ্রমিকেরা সেই সময়ের মজুরি পাবে না।

Banglabid

এটা অস্বীকার করার উপায় নেই যে, তৈরি পোশাক খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাই এ খাতের অপ্রীতিকর পরিস্থিতি আমাদেরকে ভাবিয়ে তুলছে। এমন পরিস্থিতিতে মালিক ও শ্রমিক উভয়পক্ষকে ভেবেচিন্তে সামনের দিকে অগ্রসর হতে হবে।

আমরা বরাবরের মতো এখনও বলেছি, শ্রমিকদের ন্যায্য মজুরি যেমন তাদের প্রাপ্য, ঠিক তেমনই মালিকপক্ষের সীমাবদ্ধতার বিষয়গুলোও অনুধাবন করতে হবে। কোনো পক্ষ যদি অন্যায় কিছু করে থাকে, তাহলে সেখানে সরকারের সংশ্লিষ্টদের মধ্যস্থতার জন্য এগিয়ে আসতে হবে।

উদ্ভূত পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ইতোমধ্যে আমরা জটিলতা নিরসনে এগিয়ে আসতে দেখেছি। তারা নতুন নেতৃত্বে জটিলতা নিরসনে সক্ষম হবেন বলেই আমরা আশা করি।

Reneta

এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ইতোমধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার খবরও আমরা সংবাদমাধ্যমে দেখেছি। এ ধরনের অপ্রীতিকর ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে তা নিশ্চিত করতে হবে।

একইসাথে কেউ যাতে এমন পরিস্থিতিতে অতি উৎসাহী হয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে না পারে সেই বিষয়ও সরকারের সংশ্লিষ্টদের বিবেচনায় রাখতে হবে।

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাক খাত নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণে আমরা সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোশাক খাতপোশাক শ্রমিকশ্রমিক অসন্তোষসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাউথ আফ্রিকায় হোয়াইটওয়াশ পাকিস্তান

পরবর্তী

নতুন করে নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর পুরানো ৫ উপদেষ্টা

পরবর্তী

নতুন করে নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর পুরানো ৫ উপদেষ্টা

ওরকম সময়েও যেভাবে নির্ভার ছিলেন মোস্তাফিজ

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT