চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক খাত: প্রণোদনা ঋণ শোধে বাড়তে পারে সময়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৯ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাস সংকটে তৈরি পোশাক খাতে স্বল্প সুদে দেয়া প্রণোদনা ঋণের কিস্তি পরিশোধের সময় আরো ৬ মাস বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ‘বিজিএমইএ’র অগ্রযাত্রায় সম্মিলিত পরিষদ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এর আগে এদিন দুপুরে প্রণোদনা ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা বাড়ানোর জন্য সম্মিলিত পরিষদের সভাপতি টিপু মুনশির নের্তৃত্বে পরিষদের কার্যকরী সদস্য ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন এবং এম এ মান্নান কচিসহ একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। ওই সময় প্রধানমন্ত্রী এই আবেদনে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানান মন্ত্রী।

বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর রপ্তানিতে ধস নেমে আসে। এমন পরিস্থিতি মোকাবিলায় পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের ৬ মাসের (এপ্রিল-সেপ্টেম্বর) বেতন-ভাতা পরিশোধের জন্য স্বল্প সুদে প্রায় ১০ হাজার কোটি টাকার ঋণ দেয় সরকার।

গত জানুয়ারি মাস থেকে ওই ঋণ পরিশোধে ২৪ মাসের কিস্তি শুরু হওয়ার কথা ছিল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ঋণ পরিশোধ শুরু করার নির্দেশ দেয়া হয়েছে।

এরপর থেকে পোশাক খাতের উদ্যোক্তারা এই ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর জন্য দৌড়ঝাঁপ শুরু করেন।

Reneta

এই সময়সীমা বাড়ানোর জন্য গত জানুয়ারি মাসে বিজিএমইএর সভাপতি রুবানা হকও একটি খোলা চিঠি লিখেছিলেন।

অনুষ্ঠানে বিজিএমইএর আগামী নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার ফারুক হাসানকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা কাউকে ছোট করে দেখবো না। নির্বাচনে সবাই আসতে পারে। তবে শিল্পের স্বার্থে সম্মিলিত পরিষদের যোগ্য প্রার্থী ফারুক হাসানকে আমরা চাই। শুধু আমি নই, পুরো শিল্প সংশ্লিষ্টরা ফারুক হাসানকে নের্তৃত্বে দেখতে চায়। পোশাক খাতের এই বৃক্ষটি (ফারুক হাসান) আমরা অনেক বছর ধরে চিনে আসছি। তাই ফলেই এর পরিচয় আসবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

টিপু মুনশি বলেন, বর্তমানে বিজিএমইএকে নেতৃত্ব দেয়ার মত ফারুক হাসানের বিকল্প কোনো যোগ্য ব্যক্তি এই মুহূর্তে তৈরি পোশাক খাতে নেই।

পোশাক কারখানা মালিকদের উদ্দেশে তিনি বলেন, সম্মিলিত পরিষদ গত ৩০ বছর ধরে পোশাক খাতকে নেতৃত্বে দিচ্ছে। এ খাতে তাদের অবদান অপরিসীম।

অনুষ্ঠানটি পরিচাকনা করেন সম্মিলিত পরিষদের প্রধান নির্বাচন সমন্বয়ক ও সংসদ সদস্য সালাম মুর্শেদী। এ সময় পোশাক খাতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসপোশাক খাতপ্রণোদনা ঋণবিজিএমইএসম্মিলিত পরিষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬

‘তিস্তা নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না চীন’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT