চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক খাতের উন্নয়নে কাজ করতে চায় আইএমএফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

তৈরি পোশাক খাতের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সংস্থাটির আবাসিক প্রতিনিধি (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগ) জায়েনডু ডি বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। রাজধানীর গুলশানে বিজিএমইএ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আলোচনায় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তৈরি পোশাক শিল্পের অনন্য অবদান, বিশেষ করে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এ শিল্প জাতীয় অর্থনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তা তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশে সামাজিক-অর্থনৈতিক খাতে যে লক্ষ্যণীয় উন্নয়ন সাধিত হয়েছে, সেটিই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তোরণের যোগ্য করেছে। তিনি পোশাক শিল্পের অর্জনসমূহ, বিশেষ করে শিল্পে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং টেকসই উন্নয়ন ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছে, তার নিয়ে আলোচনা করেন।

আইএমএফ’র আবাসিক প্রতিনিধি জায়েনডু ডি বাংলাদেশের তৈরি পোশাকশিল্প খাতের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। আইএফএফ তৈরি পোশাক খাতের উন্নতির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

Reneta

তিনি বলেন, আগামী ডিসেম্বরে জাতিসংঘের বিশেষ সংস্থা, আইএমএফ’র একটি উচ্চপর্যাযের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবেন। তারা বিজিএমইএ-র সঙ্গে আলোচনায় বসা ও তৈরি পোশাক শিল্পের প্রবৃদ্ধি ও উন্নয়নে আইএমএফ কীভাবে কোন কোন ক্ষেত্রে সহায়তা করতে পারে, তা অনুসন্ধান করবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, বিজিএমইএর সহ-সভাপতি মো. শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মিরান আলী এবং পরিচালক মো. মহিউদ্দিন রুবেল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমএফতৈরি পোশাকবিজিএমইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT