চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোপকে বরণ করতে প্রস্তুত মাদার তেরেসা ভবন ও তেজগাঁও চার্চ

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৪:৩০ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
হাই হেলিনেস পোপ স্মরণে সুগন্ধি ও ফুলের সাজানো গেট. Channel i News - চ্যানেল আই নিউজ

খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস শনিবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও হোলি রোজারিও চার্চ ও মাদার তেরেসা ভবনে যাবেন। এক থেকে দেড় ঘণ্টা সেখানে অবস্থান করবেন তিনি।

এসময় পোপ সারা দেশ থেকে আসা দুই-তিন হাজার খ্রিস্টান ধর্মের ব্রতধারী-ব্রতধারিণীদের সঙ্গে মত বিনিময় করবেন। সেভাবেই প্রস্তুত করা হয়েছে চার্চ ও মাদার তেরেসা ভবন। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। একমাস আগে থেকে বিশেষ বাহিনীর গোয়েন্দারা অত্র এলাকায় বিশেষ নজরদারি বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন হোলি রোজারিও চার্চের ব্রাদার রিকসন মণ্ডল।

চ্যানেল আই অনলাইনকে রিকসন বলেন: পোপের সফর ঘিরে আমাদের মধ্যে উৎসব উৎসব ভাব বিরাজ করছে। পোপকে বরণ করে নিতে একমাস ধরে আমাদের আয়োজন চলছে। গির্জার সাজসজ্জা বৃদ্ধি করা হয়েছে। গির্জার বাইরে বাইবেলের বানী ও পোপের ছবি সম্বলিত ফেস্টুন ও ব্যানার টানানো হয়েছে। তিনি যে শান্তি, সম্প্রীতির বার্তা ও আশীর্বাদ নিয়ে আসছেন, তা যেন সর্বত্র ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন: হলি রোজারিও চার্চে সারাদেশ থেকে আসা ফাদার, সিস্টার ও ব্রাদারদের সঙ্গে একান্তে সময় কাটাবেন। মতবিনিময় করবেন। কিভাবে শান্তি ও সম্প্রীতির বাণী ছড়িয়ে দেয়া যায় সেই বিষয়ে আলোচনা করবেন। আমাদের ধর্মীয় জীবনযাপন যাতে সুন্দর হয় তা নিয়ে আলোচনা করবেন। বিশেষ প্রার্থনা করবেন। এখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষেধ।

সকাল সাড়ে এগারটার দিকে পোপ ফ্রান্সিস তেজগাঁও থেকে নটরডেম কলেজে  যাবেন বলে জানান এই চার্চের সকিস্টিয়ান মিলটন মৃর্মৃ।মাদার তেরেসা ভবন ও তেজগাঁও চার্চের সামনে প্রস্তুতি চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চার্চপোপপোপ ফ্রান্সিসপোপের বাংলাদেশ সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT