চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পে-স্কেল বাস্তবায়নে শিক্ষার্থীদের ফি বৃদ্ধি ৫০ শতাংশ

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৩:১৭ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বেসরকারি শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য সরকারের কোনো নির্দেশনা না থাকলেও পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীর টিউশন ফি ৫০ শতাংশ বৃদ্ধি করেছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ।

অভিভাবকরা বলছেন, অতিরিক্ত ফি প্রত্যাহার করা না হলে লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবেন তারা।

টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে সকালে বিক্ষোভ করে উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ অভিভাবক ফোরাম।

স্কুল শেষে সংবাদ সম্মেলনে অভিভাবকদের সঙ্গে ছিলো শিক্ষার্থীরাও। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে আল্টিমেটাম দেন অভিভাবকরা।

অভিভাবক শামিমা সুলতানা রেক্সনা জানান, সেশন চার্জের নামে শিক্ষার্থীদের কাছ থেকে মোট ২ কোটি ৭৯ লাখ টাকা আদায় করা হয়। এত বিপুল অংকের টাকা কোন খাতে ব্যয় হয় অভিভাবকরা তা জানেন না। শিক্ষার্থীরা এ থেকে কোনো সুযোগ-সুবিধা পায় না।

সরকারিভাবে কোচিং নিষিদ্ধ করা হলেও স্পেশাল ক্লাসের নামে স্কুলটি প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে টিউশন ফি’র সমপরিমাণ টাকা আদায় করছে বলে অভিযোগ করেন তিনি।

Reneta

‘দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায়’ বাধ্য হয়ে অভিভাবকরা আন্দোলনে নেমেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বেতন বৃদ্ধির কথা স্বীকার করে কলেজের অধ্যক্ষ আবুল হোসাইন বলেছেন, শিক্ষকদের বাঁচিয়ে রাখতেই ব্যবস্থাপনা কমিটি বেতন বাড়াতে বাধ্য হয়েছে। গভর্নিং বডি যদি নিজস্ব অর্থায়নে কোনো শিক্ষক, কর্মচারী বা কর্মকর্তা নিয়োগ দেয়, তবে বেতন বাড়ানো কীভাবে বিধি বহির্ভূত হয় সে প্রশ্ন করেন তিনি।

অধ্যক্ষ বলেন, সরকার বর্তমানে যে পে-স্কেল ঘোষণা করেছে, তা বাস্তবায়নের জন্য ৬০ শতাংশ বেতন বাড়ানো দরকার হলেও স্কুল বাড়িয়েছে মাত্র ৫০ শতাংশ।

প্রতি শ্রেণীতে কমপক্ষে এক থেকে দুই হাজার টাকা বৃদ্ধির অভিযোগ করে অভিভাবকরা বলেছেন, শিক্ষাবর্ষের শুরুতেই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকদের পকেট কাটলেও তাদের পক্ষ হয়ে মন্ত্রণালয় কখনোই কথা বলে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন বেতনপে-স্কেল
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT