চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেশাদারিত্ব কমে গেছে, অর্থ বেড়েছে: মামুনুর রশিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

‘আগের তুলনায় ছোট পর্দার অভিনেতাদের মধ্যে পেশাদারি মনোভাব কমছে, অর্থের দিকে ঝুঁকছেন প্রায় সবাই।’ এমন মন্তব্য করলেন প্রোগ্রাম প্রডিউসার অব বাংলাদেশের সভাপতি, জনপ্রিয় অভিনেতা ও নাট্যকার মামুনুর রশিদ।

দেশে টিভি নাটকের ঐতিহ্য এখন কি সোনালী অতীত? এমন জিজ্ঞাসাকে সামনে রেখে শুক্রবার বিকেলে ‘অভিনয় শিল্পী সংঘ’ আয়োজন করে ‘পেশাদারিত্বের সংকটে দেশের টেলিভিশন নাটক ও অভিনয় শিল্প’ নামের এক মুক্ত আলোচনা। যেখানে নিজের আলোচনায় পেশাদারিত্ব মনোভাব ও ছোট পর্দায় কাজের মান নিয়ে নিজের ব্যক্তিগত মত প্রকাশ করেন অভিনেতারা। পেশাদারিত্ব নিয়ে দেয়া বক্তৃতায় বেশির ভাগ শিল্পীই অর্থ নিয়ে নিজেদের সংকটের কথা তুলে ধরেন। তারা মনে করেন অর্থ সংকটের কারণেই পেশাদারি মনোভাব গড়ে উঠছে না। তবে এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন প্রবীন অভিনেতা মামুনুর রশিদ।

পেশাদারিত্ব নিয়ে দেয়া বক্তৃতায় মামুনুর রশিদ বলেন, পেশাদারিত্ব আর অর্থ, এটা কিন্তু সমর্থক নয়। মুক্ত আলোচনায় আমরা যেভাবে অর্থের কথা তুলেছি, এটা একদম ঠিক হয়নি। পেশাদারিত্বকে আমি খুব সাধারণভাবে বুঝি যে, সময় দিয়ে সময়জ্ঞান ঠিক রাখা। কথা দিয়ে কথা ঠিক রাখা।

‘দেশে টিভি নাটকের ঐতিহ্য এখন কি সোনালী অতীত?’-এই বক্তব্যকে পুঁজি করে মামুনুর রশিদ বলেন, এক সময় পেশাদারিত্ব মনোভাবটা ছিলো, কিন্তু এখন খুব একটা নেই। আপনারা যে বাংলাদেশ টেলিভিশনের সুখ্যাতি করছেন, ক’টাকা পেতাম সেময়? সেটা টাকা দিয়ে কি সংসার চলতো আমাদের? চলতো না। অথচ এখন এসে আপনারা সেই সময়টাকে বলছেন বাংলা নাটকের স্বর্ণ যুগ। কেন বলছেন? কারণ একটা নাটক করার আগে আমরা চারদিন রিহার্সেল করতাম। সময় জ্ঞান মেনে চলতাম। কিন্তু এখনতো প্রচুর অর্থ পাচ্ছেন অনেকে। সবাই হয়তো সেভাবে পাচ্ছেন না, কিন্তু আগের তুলনায় প্রচুর অর্থ এখন অভিনয় করে পাচ্ছেন। কিন্তু এসব দিয়ে কি নাটকের মান উন্নয়ন হচ্ছে? তারমানে কমিটমেন্ট কমে গেছে, অঙ্গীকার কমে গেছে, পেশাদারিত্ব কমে গেছে, অর্থ বেড়েছে। তবে অর্থেরও প্রয়োজন আছে, কিন্তু তার আগে পেশাদার মনোভাব তৈরি জরুরি।

বর্তমানে দেশের টিভি নাটকের পটভূমিত ছোট হয়ে আসছে, গল্পের চরিত্র কমে যাচ্ছে। শত শত অভিনয় শিল্পী কর্মহীন হয়ে পড়ছে এবং দর্শক প্রিয়তা হারাচ্ছে টিভি নাটক। এর উত্তরণের উপায় খুঁজতে শুক্রবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয় এক সেমিনারের। যেখানে উপস্থিত ছিলেন অভিনয় শিল্প সংঘের সভাপতি ও অভিনেতা শহীদুল আলম সাচ্চু, সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম, হিল্লোল,আজাদ আবুল কালাম, চয়নিকা চৌধুরী,
সুইটি, চিত্রলেখা গুহ, মোহন খান, তানিয়া আহমেদ, সুমন আনোয়ারউর্মিলা শ্রাবন্তী কর, জাকিয়া বারী মম, শামিমা তুষ্টি, রওনক হাসান,আহমেদ রুবেল, মাজনুন মিজান, বৃন্দাবন দাস, এস এ হক অলিক, সনি রহমান, কে এস ফিরোজ, মৌটুসি বিশ্বাস, লুতফুর রহমান জর্জ, এজাজ মুন্না, মোস্তফা মনন, সাজিন হাসান বাবু সহ অনেক নাট্যকার, নির্মাতা, শিল্পী।

প্রবীন অভিনেতার মধ্যে ছিলেন ড. এনামুল হক, আবুল হায়াত,দিলারা জামান, মাসুম আজিজ, আফরোজা বানুসহ অনেকে।

কীভাবে নাটকের পেশাদারিত্ব সংকট দূর করা যায় সেটা নিয়ে আলোচনার আয়োজন করে অভিনয় শিল্পী সংঘ। এর সাথে নাট্যকার সংঘ, ডিরেক্টর গিল্ড, প্রডিউসারস এসোসিয়েশন একাত্মতা প্রকাশ করে তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দশটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মামুনুর রশিদলিড বিনোদনশহীদুল আলম সাচ্চু
শেয়ারTweetPin

সর্বশেষ

সেসময় চোখে চোখ রেখে রেফারিকে যা বলেছেন মেসি

জুলাই ১২, ২০২৬

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

সুইডেনে চাকরির প্রলোভন: ৪ বাংলাদেশি শ্রমিককে শোষণ, ২ জনের কারাদণ্ড

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT