চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেলে পরবর্তী সেরা ফুবটলার: ব্রাজিলের শীর্ষ দশে নেই নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

তার খেলার ধরন তাকে এনে দিয়েছে অনেক প্রশংসা, সঙ্গে অসংখ্য সমর্থক। কেউ কেউ তাকে সাবেক ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি পেলের সঙ্গেও তুলনা করেন। পেলেও তার সম্পর্কে বলেছেন, নেইমার একজন অসাধারণ খেলোয়াড়।

কিন্তু ব্রাজিলে পেলে পরবর্তী গ্রেট ফুটবলার বাছাইয়ের জন্য একটি জরিপে শীর্ষ দশে জায়গা পাননি নেইমার। ইএসপিএন ব্রাজিল ওই জরিপটি চালিয়েছে।

নেইমারের ফুটবল ক্যারিয়ারের দশ বছর পূর্তি উপলক্ষ্যে ম্যাগাজিন ‘প্লাকার’ একটি ভোটের আয়োজন করে। তারা সেখানে ব্রাজিলের সেরা দশ ফুটবলার নির্বাচন করতে বলে। এই আয়োজনে ভোট দেন ব্রাজিলের ১ লাখ ৬০ হাজার ফুটবল ভক্ত।

কিন্তু ব্রাজিলের ফুটবল ভক্তদের ভোটে সেরা দশেও জায়গা পাননি নেইমার। ব্রাজিলের সেরা ফুটবলারদের তালিকায় তিনি ১১তম অবস্থানে রয়েছেন। অবশ্য পিএসজির এই ফরোয়ার্ড ইতিবাচক ভোটের চেয়ে বেশি পেয়েছেন নেতিবাচক ভোট। সে কারণেই সেরা দশে আসতে পারেননি।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে রোনাল্ডো, রোনালদিনহো ও রোমারিও । জিকো, রিভালদো ও কাকা হয়েছেন চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ। সেরা দলে আছেন পাওলো রবের্তো ফ্যালকাও এবং কারিকাও।

বর্তমান সময়টাও ভালো যাচ্ছে না নেইমারের। পায়ের ইনজুরিতে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে তিনি।

Reneta

এদিকে, নেইমারের বার্সেলোনায় ফেরার বিষয়টি উড়িয়ে দিয়েছেন তার বাবা। নেইমার সিনিয়র বলেছেন, বার্সায় যাওয়ার খবর মিথ্যা, এ ব্যাপারে বার্সা থেকে কোনো ফোনও আসেনি। আর এরকম কোনো খবর নেইমার বা আমার কাছ থেকে গেলেই সেটা সত্যি হবে। বার্সা গ্রেট ক্লাব, তবে সেখানে নেইমারের যাওয়ার খবর সম্পূর্ণ গুজব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin

সর্বশেষ

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

জুলাই ১৭, ২০২৬

নেতৃত্ব বদলের নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT