চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরেজ-রামোস দ্বন্দ্ব চরমে, একে-অপরকে হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ঘরের মাঠে চার গোল হজম করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল মাদ্রিদের ছিটকে যাওয়ার পর সমালোচনা চলছেই। তার মধ্যেই স্প্যানিশ মিডিয়ার খবরে চাঞ্চল্য মাদ্রিদে। আয়াক্সের কাছে হারের পর ড্রেসিংরুমে নাকি রীতিমতো ঝগড়া হয়েছে ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ ও অধিনায়ক সার্জিও রামোসের।

প্রথম ম্যাচে ইচ্ছে করে হলুদ কার্ড দেখে ঘরের মাঠের দ্বিতীয় লেগে নির্বাসিত ছিলেন রামোস। ম্যাচ হারের পর রিয়াল সভাপতি সমালোচনা করেছিলেন ফুটবলারদের। দায়বদ্ধতা না থাকার অভিযোগও করেন তিনি। যা শুনে চটে যান রামোস এবং তারপরই ঝামেলা বেঁধে যায় পেরেজের সঙ্গে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস জানাচ্ছে, রামোস নাকি পেরেজকে বলেছেন, ‘আমার পাওনা বুঝিয়ে দিন, আমি ক্লাব ছেড়ে চলে যাব।’ তবে এ নিয়ে কোনো পক্ষই মুখ খোলেনি।

Banglabid

আরেক ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, গত জানুয়ারিতেই একজন স্ট্রাইকার দলে নেয়ার কথা বলেছিলেন রামোস। কিন্তু সেটা করেনি ক্লাব। ফলে রামোস বলছেন, ক্লাবের এই সমস্যার মূলে শুধু খেলোয়াড়রাই না।

পত্রিকাটি আরো জানায়, কথা কাটাকাটির এক পর্যায়ে রামোসকে ক্লাব থেকে বের করে দেয়ার হুমকি দেন পেরেজ। তখন রামোস পেরেজকে বলেন, চুক্তি অনুযায়ী তার অর্থ পরিশোধ করে দিতে। তাহলে তিনি মাথা উঁচু করেই ক্লাব ছেড়ে চলে যাবেন।

এ নিয়ে এএস প্রথম রিপোর্ট করলেও বিষয়টি নিশ্চিত করে মার্কা। দলের কোচিং স্টাফ এবং মেডিকেল স্টাফ নিয়েও দুজনের মধ্যে তর্ক হয়।

Reneta

পেরেজ-রামোসের এই যুদ্ধের খবর এমন সময় প্রকাশিত হল যখন চরম সংকটে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার কাছে হেরে স্প্যানিশ কোপা ডেল রে থেকে বিদায় নিয়েছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেও বিদায়। লা লিগায়ও অবস্থা খারাপ। শীর্ষে থাকা বার্সার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে আছে লস ব্লাঙ্কোসরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেরেজরামোসরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ছোট থেকে চাইতাম বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবো’

পরবর্তী

গুগল ডুডলে বাংলাসহ ১১ ভাষায় ‘নারী’

পরবর্তী

গুগল ডুডলে বাংলাসহ ১১ ভাষায় 'নারী'

বেগুনী নারী দিবস ও নারী মনের বিষণ্ণ কিছু কথন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT