চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরুর দুর্ধর্ষ গেরিলা নেতা গুজমান কারাবন্দী অবস্থায় মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লাতিন আমেরিকার দেশ পেরুর দুর্ধর্ষ গেরিলা নেতা আবিমায়েল গুজমান কারাবন্দী অবস্থায় মারা গেছেন।

পেরুর মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথের প্রতিষ্ঠাতা গুজমানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Banglabid

পেরুর কারা প্রধান সুসানা সিলভা শনিবার আরপিপি রেডিওকে বলেন, গুজমান বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন, আগস্টের প্রথমদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

গত দুই দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তাকে ফের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল, কিন্তু তার আগেই স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটের দিকে নিজের কারাকক্ষেই তার মৃত্যু হয়।

“সকালে আমাকে জানানো হয় যে, সন্ত্রাসী আবিমায়েল গুজমান সাধারণ সংক্রমণে ভুগে মারা গেছেন,”  পেরুর প্রতিরক্ষামন্ত্রী ওয়ালতের আইয়ালা এমনটি বলেছেন বলে তাকে উদ্ধৃত করে জানিয়েছে রয়টার্স।

Reneta

দর্শনের সাবেক অধ্যাপক গুজমান আজীবন কমিউনিস্ট ছিলেন। ১৯৬০ এর দশকের শেষ দিকে তিনি চীনে গিয়েছিলেন। সেখানে চীনের নেতা মাও সেতুংয়ের সাংস্কৃতিক বিপ্লবে বিস্মিত হন তিনি। এরপর শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে পেরুতে মাওবাদী কমিউনিজম প্রতিষ্ঠায় কৃতসংকল্প হন।

তার অনুসারীরা কার্ল মার্ক্স, ভ. ই. লেনিন ও মাওয়ের পর তাকে মার্কবাদের চতুর্থ তরবারি বলে ডাকতো এবং বিপ্লবী মন্ত্রে, গানে, পোস্টারে ও সাহিত্যে তাকে শ্রদ্ধা, সম্মানে ভরিয়ে তুলতো।

তার লেখা অল্প কিছু বই শাইনিং পাথ অনুসারীদের কাছে মন্ত্রের মতো হয়ে উঠেছিল। তবে তার এসব বই মার্ক্সবাদী পণ্ডিতদের তেমন নজর কাড়েনি।

১৯৯২ সালে পেরুর রাজধানী লিমা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিচারে সন্ত্রাসী হিসেবে দোষী সাব্যস্ত গুজমানকে বাকি জীবন কারাবাসের শাস্তি দেওয়া হয়েছিল। তার গ্রেপ্তারের বর্ষপূর্তির একদিন আগেই ৮৬ বছর বয়সে তিনি মারা যান বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

১৯৯২ সালে লিমায় এক গাড়ি বোমা হামলায় ২৫ জন নিহত হওয়ার এক মামলায় ২০১৮ সালে গুজমানকে দ্বিতীয়বারের মতো আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রিয় পাঠশালায় প্রাণের স্পন্দন

পরবর্তী

অ্যাকশন নির্ভরতা বাড়ছে ‘এক্সট্র্যাকশন টু’তে, প্রস্তুত ক্রিস

পরবর্তী

অ্যাকশন নির্ভরতা বাড়ছে ‘এক্সট্র্যাকশন টু’তে, প্রস্তুত ক্রিস

‘নগদ’ প্রধানমন্ত্রী স্বীকৃত একটি আর্থিক সেবা: ডাক ও টেলিযোগাযোগ সচিব

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT