চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাকশন নির্ভরতা বাড়ছে ‘এক্সট্র্যাকশন টু’তে, প্রস্তুত ক্রিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

এখন পর্যন্ত নেটফ্লিক্সের সবচেয়ে বেশি সাড়া জাগানোর ছবির তালিকায় নাম উঠে এসেছে ক্রিস হেমসওয়ার্থ অভিনীত ‘এক্সট্র্যাকশন’ ছবিটি। গেল বছর ছবিটি মুক্তির পর পরই সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রযোজক জো রুশো।

শুধু তাই নয়, সেসময় ‘এক্সট্র্যাকশন’র সিক্যুয়াল লেখার কাজও শুরু করেছেন বলে জানিয়েছিলেন এই প্রযোজক ও নির্মাতা। যার চিত্রনাট্য আরও ভালো হবে বলেছিলেন তিনি।

তারই ধারাবাহিকতায় ঘোষণা এসেছে চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু হবে ‘এক্সট্র্যাকশন’র সিক্যুয়ালের।

Banglabid

করোনার কারণে অস্ট্রেলিয়ায় হচ্ছে না ‘এক্সট্র্যাকশন ২’ এর শুটিং। তবে অনুমতি মিলেছে ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ শহরে। সেখানেই হবে এর শুটিং।

আর তাইতো আসন্ন ছবিটির শুটিংয়ের প্রস্তুতি নিতে ব্যাপক ব্যস্ত অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। কয়েক দিন আগেই এক ভিডিওতে হেমসওয়ার্থ তার শরীরকে ‘এক্সট্র্যাকশন টু’র জন্য প্রস্তুত করছেন বলে জানান।

ইনস্টাগ্রামে দেয়া ওই ভিডিওতে দেখা যায়, ক্রিসের বডি ফিটনেসের ট্রান্সফরমেশন। পাশাপাশি সেই ট্রান্সফরমেশনকে বহাল রাখতে প্রচণ্ড ঘাম ঝরাচ্ছেন এই সুপারস্টার।

Reneta

জানা গেছে, ‘এক্সট্র্যাকশন’ এর তুলনায় এর সিক্যুয়ালে আরও অনেক বেশি স্ট্যান্ট ও অ্যাকশন থাকবে। যা ছবিটির প্রতি দর্শকদের আকর্ষণ আরো বাড়িয়ে তুলবে।

‘এক্সট্র্যাকশন’ ছবিটির কাহিনী মূলত বাংলাদেশের রাজধানী ঢাকাকে ঘিরে সাজানো হয়েছিল। মুম্বাইয়ের এক গ্যাংস্টারের ছেলেকে অপহরণ করে ঢাকায় আটকে রাখে বাংলাদেশের এক গ্যাংস্টার। সেই ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করতে আনা হয় একজন মার্সেনারি ক্রিস হেমসওয়ার্থকে। ছবিতে যাকে ‘টাইলার রেক’ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এরপর চলে একের পর এক অভিযান।

ক্রিস হেমসওয়ার্থ ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন হলিউডের ডেভিড হারবার, ডেরেক লুকের মতো তারকারা। এছাড়া বলিউড থেকে দেখা গিয়েছিল পঙ্কজ ত্রিপাঠি ও রনদীপ হুদার মতো অভিনেতাদের। তবে ছবিটির সিক্যুয়ালে কারা অভিনয় করবেন সেসম্পর্কে এখনও ঘোষনা আসেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাকশনএক্সট্র্যাকশনএক্সট্র্যাকশন টুক্রিস হেমসওয়ার্থজো রুশোঢাকানেটফ্লিক্সলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT