চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরুর কৌশল জানতে ব্রাজিলের ড্রোন-চরবৃত্তি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ২২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কোপা আমেরিকায় রেললাইনের মতো সমান্তরালে হাঁটছে ব্রাজিল এবং পেরু। নিজেদের প্রথম দুই ম্যাচে দুদলই সমান একটি করে ম্যাচ জিতেছে। ড্রও সমান একটি করে। ম্যাচের ফলাফলে মতো তাদের পয়েন্টও সমান ৪। তাছাড়া একই প্রতিপক্ষ ভেনেজুলেয়ার বিপক্ষে ড্র করেছে উভয় দলই। ড্রয়ের গোলের পার্থক্য একই, গোলশূন্য!

রেললাইনের মতো সমান্তরাল দুই দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে শনিবার। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ব্রাজিলের সাও পাওলোর ম্যাচটি। সেই লড়াইতে নামার আগে প্রতিপক্ষের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছে পেরু।

গ্লোবো স্পোর্ত জানাচ্ছে, গ্রুপ পর্যায়ে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের সাও পাওলোর এস্তাদিও ডি প্যাসেম্বুতে ক্যাম্প করেছে পেরু। কাছেই আবার ব্রাজিলের অনুশীলন ক্যাম্প। পেরুর অনুশীলন অধিবেশন চলাকালে স্টেডিয়ামে ড্রোন উড়তে দেখা যায়, পরে ব্রাজিলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তোলা হয়।

পরে একইদিনে, ব্রাজিলের অনুশীলন অধিবেশন শেষে নিজেই এ অভিযোগের প্রতিক্রিয়া জানান টিটে। ব্রাজিল কোচ তার সাক্ষাতকারের সময় বেশ আবেগপ্রবণ ছিলেন। কারণ তার উপর যেসব অভিযোগ দাখিল হয়েছে সেটার বিরোধিতা করছিলেন তিনি।

‘আমার এই কথা গুরুত্বের সঙ্গে নিন। আমার আসলে এই পরিস্থিতির সাথে কিছুই করার নেই। জিততে হলে আমাকে যদি এমনকিছু করতে হয়, তাহলে আমি এই ভূমিকা (কোচ) ছেড়ে দিয়ে বাড়ি চলে যাব। সেটার জন্য আমার যথেষ্ট বয়স হয়েছে।’

কোচিং ক্যারিয়ারে এর আগেও টিটের বিরুদ্ধে প্রতিপক্ষের কৌশল জানার চেষ্টার অভিযোগ উঠেছে। ২০০১ সালে ব্রাজিলিয়ান কাপের ফাইনালের আগে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ করেছিল প্রতিপক্ষ।

Reneta

সংবাদ সম্মেলনে সেই কথাও তুলে ধরেন টিটে এবং জানান বিরোধীদের ‘ওপেন-ওয়ার্কআউট সেশন’ পর্যবেক্ষণকে প্রচারমাধ্যম কীভাবে গুপ্তচরবৃত্তির তকমা দিয়েছিল। ব্রাজিল কোচের কথায়, ‘২০০১ সালের ব্রাজিলিয়ান কাপের ফাইনালের সময় আমি করিন্থিয়ান্সের অনুশীলনে গিয়েছিলাম। সেটা তো সবার জন্য খোলা ছিল, তাই আমি গিয়েছিলাম এবং দেখেছি। কিন্তু আমি কোনো গুপ্তচরবৃত্তি করি নাই।’

প্রতিপক্ষে অনুশীলনে ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তির এটাই প্রথম অভিযোগ নয়। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছিল হন্ডুরাস। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের দ্বিতীয় লেগ খেলতে অস্ট্রেলিয়া সফর করার সময় মধ্য-আমেরিকার দেশটির ফুটবল ফেডারেশন ওই অভিযোগ করে। মাঠে অনুশীলন করার সময় ড্রোন উড়িয়ে হন্ডুরাসের অনুশীলনে তাদের কৌশল চুরি করার মতলব এঁটেছিল অস্ট্রেলিয়া, এমনই অভিযোগ ছিল হন্ডুরাসের!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা-২০১৯ব্রাজিল ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT