চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেনাল্টির নিয়ম পরিবর্তনের ভাবনায় উয়েফা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ০৪, মে ২০১৭
স্পোর্টস
A A

পেনাল্টি শটআউটের নিয়ম পরিবর্তনের চিন্তা-ভাবনা করছে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন-উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের এই সংগঠন এরইমধ্য একটি নতুন পথও বেছে নিয়েছে।

স্পট-কিকের পরিবর্তে টেনিসের মতো শটআউটের নতুন সিস্টেম বিবেচনা করছে উয়েফা। এই নতুন পদ্ধতি আগামী বুধবার থেকে ক্রোয়েশিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশীপেই পরীক্ষামূলকভাবে শুরু হতে পারে।

এই পরীক্ষাটি মঙ্গলবার থেকে চেক প্রজাতন্ত্রে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ মহিলা ইউরোপীয় চ্যাম্পিয়নশীপেও চলবে।

Banglabid

কিভাবে কাজ করবে নতুন পদ্ধতি?

বর্তমান নিয়মে পেনাল্টি শটআউট কে আগে নেবে সেটা নির্ধারিত হয় টসের মাধ্যমে। উদাহরণ হিসেব বলা যায়, প্রথমে ‘এ’ শট নিল। এরপর ‘বি’ শট নেয়। এরপর আবার ‘এ’ নেবে।

কিন্তু নতুন পদ্ধতিতে নিয় হবে, ‘এবিবিএ’। প্রথমে ‘এ’ শট নেয়ার পর ‘বি’ দুটি শট নেবে। এভাবে ‘এ’ আবার দুটি শট নেবে। তবে শট আগে কে নেবে সেটা নির্ধারিত হবে টসের মাধ্যমেই।

Reneta

এই পরিবর্তন কেন?

এক বিবৃতিতে উয়েফা বলছে, খেলোয়াড়দের উপর থেকে চাপ কমাতেই পেনাল্টি নিয়ে এই ধরনের চিন্তা-ভাবনা করা হচ্ছে। একটি ক্রীড়া গবেষণা প্রতিষ্ঠানের গবেষণার ফলাফল তুলে ধরা হয়েছে ওই বিবৃতিতে।

বিবৃতিতে উয়েফা জানায়, ‘ধারণা করা হয় দ্বিতীয় পেনাল্টি নেয়া খেলোয়াড় অনেক বেশি চাপে থাকে। কারণ প্রথম প্রতিপক্ষ যখন তার শট থেকে সফল হয় ও দ্বিতীয়জন যদি ব্যর্থ হয় সঙ্গে সঙ্গে সে প্রচণ্ড চাপে পড়ে যায় এবং তার দল হেরে যায়। নতুন নিয়ম হলে দ্বিতীয় শট নেয়া দল সঙ্গে সঙ্গে আরেকটি শট নিয়ে খেলায় ফেরার সুযোগ পায় এবং খেলোয়াড়রাও চাপমুক্ত হতে পারে।’

আইফএবি নামের একটি ক্রীড়া গবেষণার ফলাফলে দেখা যায়, প্রথম পেনাল্টি নিয়ে যে দল সফল হয় তাদের ৬০ শতাংশই ম্যাচ জিতে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেনাল্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাশের হার ও জিপিএ-৫ এ এগিয়ে চট্টগ্রাম বোর্ড

পরবর্তী

এসএসসির ফলে সারাদেশে এবারো মেয়েরা এগিয়ে

পরবর্তী

এসএসসির ফলে সারাদেশে এবারো মেয়েরা এগিয়ে

মানুষের মন খারাপ করেই বিদায় নিতে চান বুফন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT