চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেট্রোল বোমা হামলাকারীদের জনগণ চেনে: আইজিপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৫ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

পুলিশের আইজি এ কে এম শহীদুল হক বলেছেন, আড়াই মাস ধরে যারা আন্দোলনের নামে পেট্রোল বোমা হামলা যারা চালিয়েছে তাদেরকে জনগণ চেনে।

রোববার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে আইজিপি বলেন, বেগম জিয়ার মতো রাজনৈতিক নেত্রীর কাছ থেকে পুলিশকে অভিযুক্ত করে আসা বক্তব্য খুবই দুঃখজনক।

২০ দলীয় জোটের আন্দোলনের সময় পুড়িয়ে মানুষ হত্যার জন্য পুলিশ বাহিনীর দিকে খালেদা জিয়ার যে অভিযোগের আঙুল, সে বিষয়ে প্রশ্নের উত্তর দেন আইজিপি।

পুলিশ প্রধান বলেন, মানুষকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে এবং প্রায় ৮০ জন মানুষ পেট্রোল বোমায় নিহত হয়েছেন। এগুলো কারা করেছে দেশবাসী তা জানে। তারা কোন পরিচয়ের ছিলো সেটাও মানুষ জানে। পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্য যদি কেউ রাজনৈতিক বক্তব্য দেয় সেটা দুঃখজনক হবে। আমরা অনুরোধ করবো এই ধরনের বক্তব্য যেন কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে না আসে।

ঈদের আগে টিকিট কালোবাজারি বিষয়ে তিনি বলেন, মানুষ টিকিট পাচ্ছে না, তবে এই টিকিট যদি বাহিরে কেউ বিক্রি করে, তাকে যদি গ্রেফতার করা যায় তাহলে তার বিরুদ্ধে কালোবাজারি আইনে আমরা ব্যবস্থা নেব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনভোগান্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ বিষয়েও কথা বলেন শহীদুল হক।

Reneta

তিনি জানান, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে মহাসড়কে পালাক্রমে উর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

রমজান ও ঈদের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেন আইজি। টিকেট কালোবাজারি, মহাসড়কে চাঁদাবাজি, যানজট এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপিশহীদুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT