চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজে আবারও অস্থিরতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

আবারও অস্থিরতা দেখা দিয়েছে পেঁয়াজের বাজারে। নতুন পেঁয়াজ ওঠার পর গত ২ সপ্তাহে দাম কিছুটা কমেছিল কিন্তু নতুন বছরের শুরুতেই আবারও অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে মসলা জাতীয় এই পণ্যটির দাম। গত ৩ দিনেই কেজিপ্রতি দাম বেড়েছে ৭০-৮০ টাকা।

শনিবার রাজধানীর কারওয়ান বাজার, কাঁঠাল বাগান, কলাবাগান ও মগবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে দাম বাড়ার এই তথ্য পাওয়া যায়।

কারওয়ান বাজারে শনিবার বিকেলে দেশি প্রতিকেজি পেঁয়াজ খুচরা পর্যায়ে ১৮০ টাকা বিক্রি হতে দেখা গেছে। তবে মহল্লার বাজারে এই দাম আরো বেশি। কাঁঠাল বাগান ও কলাবাগানে ১৯০ থেকে ২১০ টাকায় পেঁয়াজের কেজি বিক্রি হয়েছে। এদিন সকালের চেয়ে বিকেলে দাম ১০ টাকা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, অপরিণত পেঁয়াজ তুলে বিক্রি করার কারণে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া বিভিন্ন জাগায় কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি ও তীব্র শীতের কারণে চাষীরা পেঁয়াজ তুলতে পারছে না। এসব কারণে দাম বাড়ছে। এই দাম আরো বাড়বে বলে ইঙ্গিত দেন তারা।

রাজধানীর পান্থপথের সেলস সেন্টারে জন্য কারওয়ান বাজারে পেঁয়াজ কিনতে এসেছেন তৌহিদ আলম।তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, আজ সকালে পান্থপথ থেকে ২১০ টাকা দরে পেঁয়াজ কিনেছি। কিন্তু কারওয়ান বাজারে একটু কমে পেয়েছি। এখান থেকে এক পাল্লা (৫ কেজি) কিনেছি ৯০০ টাকা দিয়ে। অর্থাৎ প্রতিকেজির দাম পড়ছে ১৮০ টাকা।

এই ক্রেতা বলেন, বড় শঙ্কা হচ্ছে, পেঁয়াজ আবার কত দামে ওঠে যায়! তবে সরকারের পরিকল্পনার অভাবেই সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

Reneta

সরবরাহের ঘাটতি কথা উল্লেখ করে কারওয়ান বাজারের পাকা মার্কেটের ৩৯ নং আড়তের একজন বিক্রেতা বলেন, গত শুক্র-শনিবার ১০০ টাকায় কেজি বিক্রি করেছি। কিন্তু এখন ১৮০ টাকায় বিক্রি করতে হয়। এক সপ্তাহে ৮০ টাকা দাম বেড়েছে।

কেন হুট করে আবার দাম বাড়ছে জানতে চাইলে তিনি বলেন, এখনো বাজারে দেশি আসল পেঁয়াজ আসেনি। এখন যেগুলো আসছে সেগুলো মুড়ি কাটা পেঁয়াজ। তবে এর পরিমাণ কমে আসছে। কারণ দাম বেশি থাকার কারণে কৃষকেরা অপরিণত পেঁয়াজ বাজারে বিক্রি করে ফেলেছে। নির্দিষ্ট সময়ের আগেই বিক্রি করেছে এসব পেঁয়াজ। এ কারণে পেঁয়াজের পরিমাণ কমে গেছে।

পেঁয়াজের দামতিনি আরো জানান, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া তীব্র শীতও পড়ছে। এ কারণে ক্ষেত থেকে পেঁয়াজ উঠাতে পারছেন না কৃষক। ফলে সরবরাহ কমে গেছে। এ কারণেই দাম বাড়ছে।

স্বদেশ বাণিজ্যালয়ের বিক্রেতা সোহেল বলেন, গতকাল শুক্রবার সকালে ১৪০ টাকায় বিক্রি করছি। বিকেলে দাম বেড়ে যাওয়ায় ১৫০ টাকা বিক্রি করেছি। কিন্তু আজ শনিবারে দাম আরো বাড়লো। এখন ১৭০ টাকায় বিক্রি করছি। তবে এটি পাইকারি দাম। এখানে খুচরা বিক্রি হয় না।

তিনি বলেন, দাম আরো বাড়বে। কারণ আগের তুলনায় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে।তবে বাজারে আমদানি করা পেঁয়াজের পরিমাণ বেশি দেখা যায়নি। অল্পসংখ্যক বিক্রেতার কাছে চায়না ও তুরস্কের পেঁয়াজ দেখা গেছে। এরমধ্যে চায়না পেঁয়াজ ৬০ টাকা আর তুরস্কের পেঁয়াজ ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজপেঁয়াজ ব্যবসায়ীপেঁয়াজের বাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT