চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২০-২৫ টাকা

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৭:২৪ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

এক লাফে বেড়ে ৩ থেকে ৪ দিন পর অবশেষে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। বর্তমানে বাজারে দেশি প্রতিকেজি পেঁয়াজ ৮৫ টাকায় আর আমদানি করা পেঁয়াজ ৭৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার, মতিঝিল এজিবি কলোনী ও হাতিরপুলসহ কয়েকটি বাজারে ঘুরে এই চিত্র পাওয়া গেছে।

এই হিসাবে এক দিনের ব্যবধানে পেঁয়াজের কেজিতে কমেছে প্রায় ২০ থেকে ২৫ টাকা। গতকাল বুধবারও দেশি পেঁয়াজ ১১০ টাকা আর আমদানি করা পেঁয়াজ ৯৫ টাকায় বিক্রি হয়েছিল।

তবে এজিবি কলোনী ও হাতিরপুল বাজারে দেশি পেঁয়াজ ৮৫ টাকা আর আমদানি করা পেঁয়াজ ৭৫ টাকা বিক্রি হলেও উভয় ধরনের পেঁয়াজই কারওয়ান বাজারে যথাক্রমে ৮০ ও ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

অবশ্য এখানে পাইকারি আড়ৎ থাকায় অন্যান্য স্থানের তুলনায় ৫ টাকা কমে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। তবে দু’একদিনের মধ্যে দাম আরও কমে যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

কোরবানি ঈদের পর থেকেই পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। এরপর গত ৩০ সেপ্টেম্বর হঠাৎ করেই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় এক লাফে দাম বেড়ে দাঁড়ায় ১১৫ থেকে ১২০ টাকায়। এরপর ভারতের বিকল্প হিসেবে মিশর, তুরস্ক ও মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয় সরকার।

Reneta

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বাজারে পৌঁছে গেছে। তুরস্ক ও মিশর থেকেও পেঁয়াজ পথিমধ্যে রয়েছে।

এছাড়া বাজারে ক্রেতাদের চাপ কমাতে সরকারি বিপণন সংস্থা টিসিবির মাধ্যমেও পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকার। রাজধানীর বিভিন্ন স্থানে ৩৫টি ট্রাকের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি।

দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ আমদানির জন্য ঋণের সুদ হার কমিয়ে সর্বোচ্ছ ৯ শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। অতিরিক্ত দাম নেয়ার কারণে ঢাকা ও চট্টগ্রামের কয়েকটি স্থানে অভিযানও চালিয়েছে সরকার।

এসব ইতিবাচক সিদ্ধান্তের কারণে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

কারওয়ান বাজারের লাকসাম বাণিজ্যালয়ের পেঁয়াজ বিক্রেতা মোস্তফা বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার ফলে হঠাৎ করে দাম বেড়েছে। তবে মিয়ানমারসহ অনান্য দেশ থেকে সরকার জরুরি ভিত্তিতে পেঁয়াজ আমদানি করায় সংকট কমছে। এ কারণে পেঁয়াজের দাম কমছে। শিগগিরই আরো কমে যাবে।

শ্যামবাজারের ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক শহিদুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, দাম কমতে শুরু করেছে। আরো কমবে বলে আশা করি।

বুধবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও বলেছিলেন, দুই-এক দিনের মধ্যে পেঁয়াজের দাম ৮০ টাকায় নামবে। তিনি বলেছেন, মিয়ানমার থেকে ৪৮৩ টন পেঁয়াজ আনা হয়েছে। আরো ৫শ’ টন পেঁয়াজ দেশে পৌঁছানোর অপেক্ষায়।

পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ খুঁজতে ১০টি মনিটরিং টিম কাজ করছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং গুদামকে জরিমানা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, দেশে বছরে পেঁয়াজের চাহিদা রয়েছে প্রায় ২৪ লাখ টনের মতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, এবার দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে ২৩ লাখ টনের মতো। অবশ্য এর প্রায় ৩০ শতাংশ সংরক্ষণকালে পচে যায়।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত বছর ভারত থেকে প্রায় ১১ লাখ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিসিবিপেঁয়াজপেঁয়াজ আমদানি
শেয়ারTweetPin

সর্বশেষ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT