চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজের ‘ঝাঁজ’ কমবে কবে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২৪ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৯
সম্পাদকীয়
A A
বাজারে পেঁয়াজের ঝুড়ি, দাম বাড়ার সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান ও কোরবানীর ঈদের আগে সাধারণত পেঁয়াজের দাম উর্ধ্বমুখী থাকে দেশের বাজারে। কিন্তু প্রতিবেশী দেশ ভারত পেঁয়াজ রপ্তানি সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দেয়ায় দাম হঠাৎ করে বেড়ে গেছে।

ভারতে বন্যা ও স্থানীয় বাজারে পেঁয়াজের দামের উর্ধ্বগতির কারণে তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে দেশটির গণমাধ্যমে জানা গেছে। তবে ভারতের রপ্তানি বন্ধের ঘোষণার পরদিনই বাংলাদেশের বাজারে কেজি প্রতি প্রায় ৩০ থেকে ৩৫ টাকা বেড়ে যায় পেঁয়াজের দাম।

পেঁয়াজের দাম কেবল খুচরা বাজারে নয়, পাইকারি বাজারেও বেড়েছে। তারপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে অন্যতম প্রধান মসলাদার এই ফসল। এখনও বাজারে প্রতি কেজি দেশীয় পেঁয়াজের দাম ৯০ থেকে ১১০ টাকার মধ্যে ওঠানামা করছে। ভবিষ্যতে আরও বাড়তে পারে, এমন চিন্তায় বাজারে ক্রেতারা ভিড় করলে পেঁয়াজের চাহিদা বেড়ে যায়; সেই সুযোগে বিক্রেতারা ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন। বিষয়টি প্রশাসনের নজরে এসেছে বলে গণমাধ্যমে প্রকাশ।

এই অবস্থায় সরকার ইতোমধ্যে নড়েচড়ে বসেছে। মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা থেকে শুরু করে টিসিবির মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বল্পমূল্যে বিক্রির ব্যবস্থা করেছে। এছাড়া পেঁয়াজ আমদানির অর্থায়নে সুদ কমিয়ে সর্বোচ্চ সুদের হার ৯ শতাংশ বেধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব ব্যবস্থা গ্রহণ ইতিবাচক। এরপরও কোনো আপদকালীন সময়ে বা উৎসব পার্বণে বাজারে অসাধু ও অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীদের পণ্যের দাম বাড়িয়ে দেয়ার এই প্রবণতা নিয়ন্ত্রণ করা জরুরি বলে আমরা মনে করি।

এটা সত্য যে, দেশে প্রতিবছর যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় তার চেয়ে ৭ থেকে ৮ লাখ মেট্রিক টনের ঘাটতি রয়েছে। যার বেশিরভাগই প্রতিবেশি দেশ ভারত থেকে আনা হয়। এছাড়া মিয়ানমার ও চীন থেকেও পেঁয়াজ আমদানি করা হয়। প্রতিবছর এভাবেই চাহিদা ও যোগানের সমন্বয় করা হয়ে থাকে।

তবে ভরা মৌসুমে দেশের বাজারে পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা থাকলেও কখনো কখনো তা মারাত্মক হারে বেড়ে যায়। এই অবস্থার পরিবর্তনে সারাবছর উৎপাদনসহ আমদানি-মজুদে বিশেষ নজর প্রয়োজন বলে আমরা মনে করি। কী কী পদক্ষেপ গ্রহণ করলে বন্যাসহ বিভিন্ন উৎসব-পার্বণে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে, বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষ তা ভেবে দেখবেন বলে আমাদের আশাবাদ। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের আমরা আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেঁয়াজপেঁয়াজ আমদানিপেঁয়াজের দামসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT