চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পৃথিবীর আর কোথাও এমন চলচ্চিত্র উৎসব নাই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

‘আমরা চিলড্রেনস ফিল্ম সোসাইটি গঠন করেছিলাম ছোটদের কাছে চলচ্চিত্রের আহ্বান নিয়ে যেতে। আজকে ছোটরা ছবি বানাচ্ছে, ছোটদের ছবি জাজ করছে ছোটরাই। এসব মিলিয়ে এটি একটি ইউনিক ফেস্টিভাল। পৃথিবীর আর কোথাও এমন চলচ্চিত্র উৎসব নাই।’

পর্দা উঠলো ১৩ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২০ -এর। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের এই চলচ্চিত্র উৎসব নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন চিলড্রেনস ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্মাতা মোরশেদুল ইসলাম।

চিলড্রেনস ফিল্ম ফেস্টিভালে এবার দেখানো হবে ৩৯টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র। রাজধানীর পাঁচটি ভেন্যুতে সারা দিনব্যাপী হবে চলচ্চিত্র প্রদর্শনী।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে উদ্বোধনী সংগীত, জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পানুরাগী এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার। শওকত ওসমান মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন অতিথিরা। এ সময় বক্তব্য দেন চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি মুহম্মদ জাফর ইকবাল, প্রতিষ্ঠাতা মোরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী ও উৎসব পরিচালক ফারিহা যাহিন বিভা। আলোচনা শেষে প্রদীপ প্রজ্বালন করেন অতিথিরা।

কিছুটা উষ্মা প্রকাশ করে মোরশেদুল ইসলাম বলেন, আমরা জানি না প্রাইভেট সংগঠনগুলো এ ধরনের অনুষ্ঠানে কেন স্পন্সর করতে একেবারেই আগ্রহী না! ছোটদের জন্য কেউ কিছু করার আগ্রহ দেখান না। যদিও বড় বড় কথা মুখে আমরা অনেক বলি ছোটদের নিয়ে।

Reneta

অভিভাবকদের উদ্দেশ্যে ‘চাকা’ খ্যাত এই নির্মাতা বলেন, এই ফেস্টিভাল তখনই সার্থক হবে যখন দর্শক হিসেবে প্রতিদিন ছোটদের কলতান থাকবে উৎসবকে ঘিরে। আমরা অভিভাবকদের বলবো, তারা যেনো প্রতিদিন তাদের সন্তানদের নিয়ে এই চলচ্চিত্র উৎসবে আসেন।

এরপর এবারের উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র জার্মানির ‘রোকা চেঞ্জেস দ্যা ওয়ার্ল্ড’ প্রদর্শিত হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ প্রদর্শনী হিসেবে ছিল তরুণ নির্মাতা সুদীপ্ত সাহা পরিচালিত ‘খোকা যখন ছোট ছিলেন’ অ্যানিমেশন চলচ্চিত্রটি।

ঢাকায় মূল উৎসবের কেন্দ্র কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি শওকত ওসমান মিলনায়তন। প্রতিদিন সেখানে বেলা ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট চারটি ছবির প্রদর্শনী হবে। এছাড়া আলিয়ঁস ফ্রসেঁস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, গ্যাটে ইন্সটিটিউট মিলনায়তন ও জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে দেখানো হবে চলচ্চিত্র।

Jui  Banner Campaign
ট্যাগ: চাকাজাফর ইকবালবাংলাদেশ শিল্পকলা একাডেমিমোরশেদুল ইসলামলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই সুপার ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় সাউথ আফ্রিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির  আহ্বায়ক নাহিদ ইসলাম।

আলোচিত প্রার্থী ও ব্যক্তিরা কে কোথায় ভোট দিবেন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটের রাজনীতির নির্মম সত্য, যে সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT