চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুড়ে যাওয়া বস্তিতেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাদেরের আশ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নিঃস্ব হয়েছেন, পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার তাদের পাশে থাকবে।

সোমবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর মধ্যে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘এই স্থানে ঘরবাড়ি নির্মাণ পর্যন্ত আমাদের দল, আমাদের সরকার; আমাদের সংসদ সদস্য আপনাদের পাশে থাকবে। যতদিন পর্যন্ত আপনাদের সাহায্য দরকার আমরা করবো।’

এ সময় উপস্থিত বস্তিবাসীর উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনাদের আস্থা আছে শেখ হাসিনার ওপর, আস্থা আছে; আপনাদের পাশে শেখ হাসিনা আছেন? এটা আপনারা বিশ্বাস করেন। ইলিয়াস মোল্লা আপনাদের আপন মানুষ, সুখে-দুঃখে আপনাদের পাশে থাকে; এটা কি আপনারা বিশ্বাস করেন?

‘‘এই যে মানুষ যারা আজ সহায়-সম্বলহীন সব কিছু হারিয়েছে, তারা আজ কথা শুনতে চায় না; ভাষণ শুনতে চায় না। তারা আজ সহায়তা চায়। তারা আজ পুনর্বাসন চায়। তারা আজ মানুষের মত বাঁচতে চায় এবং আমরা সেই ব্যবস্থাই ইনশাল্লাহ করবো। মির্জা ফখরুল ইসলাম সাহেব এখানে এসে বিষোদগার করে গেছেন। তিনি কি দিয়ে গেছেন? কি সাহায্য করে গেছেন? শুধু বক্তৃতা করে গেছেন!’’

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে আগুনে হাজারের বেশি ঘর পুড়ে যায়। আগুন লাগার পর থেকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

Reneta

এই ঘটনায় চারজন আহত হলেও কোনো প্রাণহানী হয়নি। আগুন লাগার কারণ তদন্তে এরই মধ্যে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ওই কমিটিকে যতটা দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরচলন্তিকা বস্তিতে আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাহতাবের লেখা গানের মডেল বিপাশা কবির

পরবর্তী

নাটোরে চামড়ার দাম পাচ্ছে না মৌসুমি ব্যবসায়ীরা

পরবর্তী

নাটোরে চামড়ার দাম পাচ্ছে না মৌসুমি ব্যবসায়ীরা

বিভ্রমে ভবিষ্যৎ: আগুনে জীবনের পোড়া গন্ধ

সর্বশেষ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT