বাংলাদেশ

পুলিশ সার্ভিস এসোসিয়েশন: আছাদুজ্জামান সভাপতি, সম্পাদক প্রলয়

পুলিশ সার্ভিস এসোসিয়েশন: আছাদুজ্জামান সভাপতি, সম্পাদক প্রলয়

টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের টানা সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহানগর পুলিশের কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদার।

বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন ২০১৮ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। বর্তমান কমিটির মোট সদস্য সংখ্যা ১০১। এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। কমিটির অন্যান্য সদস্যবৃন্দকে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করবেন।

বাংলাদেশে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠনের ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেম ও সিএমপি কমিশনার মোঃ ইকবাল বাহার।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…