চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ প্রহরায় চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ গ্রহণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ১২, মে ২০১৭
বিনোদন
A A
আজ শুক্রবার এফডিসির গেটের বাইরে রাতেও ছিল কড়া পুলিশ প্রহরা

আজ শুক্রবার এফডিসির গেটের বাইরে রাতেও ছিল কড়া পুলিশ প্রহরা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত নতুন কমিটির শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজধানীর বিএফডিসিতে কঠোর নিরাপত্তা নেওয়া হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে মঞ্চের সামনে পুরো অনুষ্ঠানে বসে ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ। এফডিসির গেটে ছিল কড়া পুরিশ প্রহরা, সাদা পোশাকের পুলিশ ছিল ভেতরেও।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ বলেন, ‘৫ মে দিবাগত রাতে এফডিসির অভ্যন্তরে সংঘটিত ঘটনার কথা মাথায় রেখে আমরা আজ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।’

তিনি জানান, এখানে তিনি নিজ দায়িত্বেই নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত নতুন কমিটি শপথ নিয়েছে। আজ শুক্রবার বিকালে রাজধানীর বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরকে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর। এরপর নির্বাচিত আরও কখেজন সদস্যকে শপথবাক্য পাঠ করান মিশা সওদাগর।

এদিকে গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকার ২য় সিনিয়র সহকারি জজ আদালত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্য অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। রমিজ উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। এরপর রাতে মৌখিক বিবৃতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করে নির্বাচন কমিশন।

সন্ধ্যায় বাদি রমিজ উদ্দিনের আইনজীবী আমিনুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানান, এই শপথ গ্রহণ অবৈধ এবং সংশ্লিষ্টরা আদালত অবমাননা করেছেন।

Reneta

গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র শিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT