রাজনীতি

পুলিশ চাইলেই অনন্ত’র হত্যাকারীদের ধরতে পারে: সুরঞ্জিত

পুলিশ চাইলেই অনন্ত’র হত্যাকারীদের ধরতে পারে: সুরঞ্জিত

পুলিশ চাইলে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুতই গ্রেফতার করতে পারে বলে মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘পুলিশ চাইছে না তাই অপরাধী ধরা পড়ছে না’।

বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ আলী মিয়ার স্মরণে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, প্রকাশ্যে একদল হত্যা করে যাবে আবার তারা ধরাও পড়বে না এটি নৈরাজ্য।

একের পর এক ব্লগারদের হত্যা করা হচ্ছে কিন্তু হত্যাকারীরা ধরা পড়ছে না মন্তব্য করে তিনি বলেন, হত্যাকারীদের ধরতে না পারা রাষ্ট্রের ব্যর্থতার পর্যায়ে পড়ে।

‘বিশ্বের যেকোনো পুলিশ বাহিনীর চেয়ে আমাদের পুলিশের দক্ষতা কম নয়। পুলিশ চাইলে অপরাধীরা অবশ্যই ধরা পড়বে।’

ঘটনার সঙ্গে জড়িতদের আইন আওতায় আনা জরুরী বলেও মনে করেন সাবেক এ মন্ত্রী।

বিষয়:আল কায়েদা ব্লগার সুরঞ্জিত সেনগুপ্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…