চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

দানিয়েল সুজিত বোস দানিয়েল সুজিত বোস
৬:৫৩ পূর্বাহ্ণ ১৬, মে ২০২২
- সেমি লিড, খুলনা, জনপদ
A A

খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর মঞ্জুরুল হাসান মাসুদের বিরুদ্ধে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

গতকাল রোববার খুলনা মহানগরীর ছোট মির্জাপুর রোডের একটি স্থানে এনে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী নারী নিজেই খুলনা সদর থানায় এসে প্রথমে অভিযোগ করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন এবং ভুক্তভোগী নারীর স্বজনরা বলেন, ‘চার/পাঁচদিন আগে ওই নারী নিজের ফেসবুক একাউন্টের সমস্যা নিয়ে পিবিআই ইন্সপেক্টর মাসুদকে জানায়। মাসুদ তার সমস্যার সমাধান করে দিবে আশ্বাস দেয় এবং নিয়মিত ফোনে কথা বলে। এতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে রোববার দুপুরে ওই নারীকে পিবিআই ইন্সপেক্টর তার সঙ্গে দেখা করতে বলে। ভুক্তভোগী নারী দেখা করতে এলে তাকে পত্রিকা অফিসের পাশের একটি কক্ষে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে ভুক্তভোগী নারী থানায় এসে অভিযোগ করেন।’

Banglabid

অভিযুক্তের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন।

ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

গাইনী বিভাগের রেজিষ্ট্রার ফরজানা কবির জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই কলেজ ছাত্রীর মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT