পুলিশ-আইনজীবীদের দুর্বলতায় ধর্ষকদের দ্রুত শাস্তি হচ্ছে না: মানবাধিকার কমিশন

পুলিশ ও সরকারি আইনজীবীদের দুর্বলতা এবং ম্যানেজ করতে পারার সুযোগে ধর্ষকদের দ্রুত শাস্তি হচ্ছে না, ফলে ধর্ষণ কমছে না বলে দাবি করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ সেন্টারে পাশবিক নির্যাতনের শিকার দুই শিশুকে মঙ্গলবার দেখতে যান চেয়ারম্যান কাজী রিয়াজুর হক। দিনাজপুরে ৫ বছরের শিশু পূজা ও ভাটারার নার্গিসের সাথে কথা বলেন তিনি।
তাদের পরিবারকে অভয় দিয়ে বলেন, তাদের পাশে মানবাধিকার কমিশনও রয়েছে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন চেয়ারম্যান।
তিনি জানান, পাশবিক নির্যাতনের মামলাগুলোতে পুলিশ ও প্রসিকিউশন কার্যকর ভুমিকা পালন করলে অপরাধীদের দ্রুত শাস্তি দেয়া সম্ভব।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






