চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশে ১৬ ডিআইজি, ৩২ অতিরিক্ত ডিআইজি

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৮:০৯ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বড় ধরনের রদবদল হয়েছে বাংলাদেশ পুলিশে। ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে ১৬ জন পুলিশ কর্মকর্তাকে। অতিরিক্ত ডিআইজি হিসেবে ৩২ জনকে নতুন পদে নিয়োগ দেয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার। পুলিশ সদর দফতরের সদ্য পদোন্নতি পাওয়া ডিআইজি খুরশিদ আলমকে রাজশাহীর ডিআইজি করা হয়েছে।

রংপুর রেঞ্জের ডিআইজি পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার গোলাম ফারুক। রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর ও চাঁপাই নবাবগঞ্জের পুলিশ সুপার বশীর আহমেদকে।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আবু কামাল সিদ্দিককে। পুলিশ সদর দফতরের অতিরক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ঢাকার এসপি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জের এসপি খন্দকার মহিদ উদ্দিনকে।

রংপুর রেঞ্জের হুমায়ুন কবীরকে অতিরিক্ত ডিআইজির চলতি দায়িত্ব দিয়ে পুলিশ সফতরের ডিআইজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল জলিলকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার করা হয়েছে ডিএমপির ডিসি মাইনুল হাসান ও টাঙ্গাইলের এসপি আবু সালেহ মোঃ তানভীরকে।

Reneta

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি করা হয়েছে ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমারকে। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক আফতাব উদ্দিন আহমেদকে সিআইডির ডিআইজি করা হয়েছে।

ডিআইজি গোলাম কিবরিয়া ও ডিআইজি ব্যারিস্টার মাহবুব হোসেন, এ কে এম শহীদুর রহমান, মাজহারুল ইসলাম, রেজাউল করিমকে পুলিশ হেডকোয়ার্টারে বদলি করা হয়েছে।

ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি শফিকুল ইসলামকে ডিএমপি, এ কে এম আউলাদ হোসেনকে এসবি, মাসুদুল হাসানকে অতিরিক্ত কমিশনার সিএমপি, মাসুদুর রহমান ভুইয়াকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, নজরুল ইসলামকে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, সাইদুর রহমানকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি, কুসুম দেওয়ানকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, আনোয়ার হোসেন, মফিজ উদ্দিন আহমেদ, আব্দুল বাতেন, ইমতিয়াজ আহমেদ, আতাউল কিবরিয়া, আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম ও আব্দুল কুদ্দুস আমিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

দেবদাস ভট্টাচার্যকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, আক্তার উদ্দিন ভুইয়াকে ময়মনসিংহ রেঞ্জে, ফিরোজ আল মুজাহিদকে গোয়েন্দা ট্রেনিং স্কুলে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো প্রথম সারসংক্ষেপে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বনজ কুমারের নাম থাকলেও পরে বদল করা হয়। শিল্প পুলিশের ডিআইজি হিসেবে প্রস্তাবিত ইকবাল বাহারকে পরে চট্টগ্রামের কমিশনার রেখে সারসংক্ষেপ তৈরি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশে রদবদল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাসেলস হামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার

পরবর্তী

শাহরুখ গেলেও মাঠে যাচ্ছেন না আনুশকা

পরবর্তী

শাহরুখ গেলেও মাঠে যাচ্ছেন না আনুশকা

ফ্রান্সের স্পাইডারম্যানের নতুন রেকর্ড

সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT