চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল আসছে

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৬:৫৬ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

দশ দিনের ব্যবধানে আবারো পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল আনতে যাচ্ছে সরকার। পুলিশ সদর দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ডিআইজি পদমর্যাদর তিন কর্মকর্তার পদে রদবদলের সারসংক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তিনি জানান, ময়মসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বদলি করে পুলিশ সদর দপ্তরে আনা হচ্ছে। খুলনা রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝিকে ময়মসিংহ রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি হুমায়ূন কবিরকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হতে পারে।

নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা আরো বলেন, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) বিনয় কৃষ্ণ বালা অতিরিক্ত আইজিপির দায়িত্ব পাওয়ায় ওই পদটি বর্তমানে শূন্য রয়েছে। এ পদে দায়িত্ব পেতে পারেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

গত ২৩ মার্চ অতিরিক্ত আইজিপির দুটি শূন্যপদসহ পুলিশের মাঠ পর্যায়ের শীর্ষ পদে রদবদল করা হয়। পুলিশ সদর দপ্তরের ডিআইজি বিনয় কৃষ্ণ বালা এবং ডিআইজি (টেলিকম) নওশের আলীকে অতিরিক্ত আইজি হিসেবে চলতি দায়িত্ব দেয়া হয়।

এছাড়াও খুলনা রেঞ্জের ডিআইজি মুনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়। খুলনা রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেয়া হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার দিদার আহমেদকে।

সেসময় ঢাকা রেঞ্জের ডিআইজির শূন্যপদে নিয়োগ পান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিক আহমেদ। ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামানের চাকরির মেয়াদ শেষ হওয়ায় ওই পদটি শূন্য হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশপুলিশে রদবদল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT