রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুস সোবাহান নামে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার সোবাহানের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য মাছপাড়া ইউনিয়নের বুরুরিয়া গ্রামের একটি আম বাগানে অভিযান চালায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সোবাহানের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। সে সময় গুলিবিদ্ধ হয় সোবাহান। হাসপাতালে নেয়ার পর ডাকাত সোবাহানের মৃত্যু হয়।






